ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মোবাইল ব্যাংকিং বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) লেনদেনে বড়ো ধরনের কড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিকাশ, নগদ বা রকেটের মতো সেবায় ব্যক্তিগত হিসাবে একবারে এক হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। টানা ৯৬ ঘণ্টা বা চার দিন এই বিধিনিষেধ কার্যকর থাকবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। মূলত নির্বাচনে অর্থের অবৈধ ব্যবহার ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) হিসাবে লেনদেনের সীমা সীমিত থাকবে। এই সময়ে এক দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে, তবে প্রতিবার লেনদেনের সর্বোচ্চ সীমা হবে এক হাজার টাকা। অর্থাৎ একজন গ্রাহক দিনে সব মিলিয়ে ১০ হাজার টাকার বেশি লেনদেন করতে পারবেন না।

বর্তমানে সাধারণ সময়ে একজন গ্রাহক দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে তিন লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। কিন্তু নির্বাচনের আগের ও পরের এই চার দিন সেই সুযোগ থাকছে না।

এক নজরে নতুন নির্দেশনা (৯ - ১২ ফেব্রুয়ারি):

  • একক লেনদেন সীমা: সর্বোচ্চ ১,০০০ টাকা।
  • দৈনিক লেনদেন সংখ্যা: সর্বোচ্চ ১০ বার।
  • দৈনিক মোট সীমা: ১০,০০০ টাকা।
  • ইন্টারনেট ব্যাংকিং (P2P): সম্পূর্ণ বন্ধ।
  • ব্যতিক্রম: মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল।

এদিকে এমএফএস লেনদেনে কড়াকড়ির পাশাপাশি এই ৯৬ ঘণ্টা ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা পাঠানোর সুবিধা (আইবিএফটি) সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে মার্চেন্ট পেমেন্ট (কেনাকাটা) এবং ইউটিলিটি বিল (গ্যাস, বিদ্যুৎ, পানি) পরিশোধের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচন উপলক্ষে অস্বাভাবিক লেনদেন রুখতে প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে নিজস্ব ‘কুইক রেসপন্স সেল’ গঠন করতে হবে। সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের (ক্লোজ মনিটরিং) আওতায় থাকবে। কোনো সন্দেহজনক লেনদেন দেখা দিলে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট থানাকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী এমএফএস ও ব্যাংকগুলোকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে বলা হয়েছে।

একাত্তর/এসি
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর