১২ টাকায় ডিম বিক্রি শুরু করেছে টিসিবি

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৪:৪৬ পিএম

সরকার নির্ধারিত প্রতিটি ডিম ১২ টাকা দামে খোলা বাজারে বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ ট্রাক সেল কার্যক্রম শুরু হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের (বিপিএ) সহযোগিতায়।

সোমবার কারওয়ান বাজারের টিসিবি ভবন চত্বরে এই কার্যক্রম উদ্বোধন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, এখানে ট্রাক সেলের মাধ্যমে সরকার ঘোষিত ন্যায্য মূল্যে ডিম বিক্রি হওয়ায় নিম্ন আয়ের মানুষ এবং যারাই এখান থেকে কিনবে তারা কিছুটা স্বস্তি পাবে।

সম্প্রতি অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযানের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বসে গত ১৪ সেপ্টেম্বর প্রতিটি ডিমের দাম ১২ টাকা নির্ধারণ করে সরকার।

এরপর সরকার নির্ধারিত দাম বাস্তবায়নের লক্ষ্যে ভোক্তা অধিকার ঢাকা মহানগরসহ সারা দেশে অভিযান চালায়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, অভিযানের ফলে সরকার নির্ধারিত মূল্যে ডিম বিক্রি হলেও গত ৮-১০ দিন ধরে ডিমের ডিমের দাম আবার বেড়েছে।

এই পরিস্থিতির মধ্যে গত বৃহস্পতিবার বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন সরকার ঘোষিত মূল্যে (প্রতিটি ডিম ১২ টাকা মূল্যে) খোলা বাজারে ডিমের ট্রাক সেল কার্যক্রম পরিচালনার প্রস্তাব দেয়।

এদিকে আমদানির অনুমতি দেয়া ডিম শিগগিরই বাজারে আসবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

তিনি বলেন, ১৫ কোটি ডিম আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয় এবং এর চালান খুব শীঘ্রই দেশে আসবে।

আমদানি করা ডিমের চালান দেশে আসলে এবং খোলা বাজারে নির্ধারিত দামে ডিম বিক্রি চলমান থাকলে বাজার স্বাভাবিক হবে বলে আশা করেন সফিকুজ্জামান। 

আরবি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় আট হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
রাজধানীর বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। গত কয়েক মাসের তুলনায় সবজিতে দাম কমেছে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় যোগ হবে আরো পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের...
রাজধানীর বাজারগুলোতে প্রচুর পরিমাণে সবজি দেখা গেলেও অধিকাংশ সবজির দাম এখন নাগালের বাইরে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়। সঙ্গে গত দুই সপ্তাহ ধরেই পেঁয়াজ, আদা ও এলাচের দাম বেড়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর