আরও বাড়লো এলপি গ্যাসের দাম

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ০৪:০৯ পিএম

আরও বাড়লো এলপি গ্যাসের দাম। নভেম্বর মাসের জন্য ১২ কেজির সিলিন্ডারে ১৮ টাকা বাড়িয়ে এক হাজার ৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় সদ্য শুরু হওয়া মাসে দাম বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নুরুল আমিন ।

অন্যদিকে অটোগ্যাস প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ৬৩.৩৬ টাকা। নতুন দর সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বিইআরসি চেয়ারম্যান।

বৃহস্পতিবার বিইআরসিতে এক সাংবাদিক সম্মেলনে নতুন দর ঘোষণা করে চেয়ারম্যান মো. নূরুল আমিন। এতে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য কামরুজ্জামান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব মো. খলিলুর রহমান খান।

সদ্য শেষ হওয়া অক্টোবর মাসে ১২ কেজির এলপি গ্যাসের দাম ছিলো এক হাজার ৩৬৩টাকা, আগের মাসে সেপ্টেম্বরে ছিল এক হাজার ২৮৪ টাকা। সবচেয়ে কম ছিল জুলাই মাসে ৯৯৯ টাকা। অন্যান্য বছর নভেম্বরে দাম কমে এলেও ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের কারণে এখনও ঊর্ধ্বমুখী রয়েছে আন্তর্জাতিক বাজার।

২০২১ সালের ১২ এপ্রিলের আগে পর্যন্ত এলপিজির দর ছিলো কোম্পানিগুলোর ইচ্ছাধীন। ১২ এপ্রিল দর ঘোষণার সময় বলা হয় আমদানি নির্ভর এই জ্বালানি সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে ভিত্তিমূল্য ধরা হবে।

সৌদির দর ওঠা-ওঠা-নামা করলে ভিত্তিমূল্য উঠানামা করবে। অন্যান্য কমিশন অপরিবর্তিত থাকবে।

ওই ঘোষণার পর থেকে প্রতিমাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি। তবে বিইআরসির ঘোষিত দর বাজারে পাওয়া নিয়ে অভিযোগ রয়েছে ভোক্তাদের। তাদের অভিযোগ, বাজারে নির্ধারিত মূল্যে পাওয়া যাচ্ছে না। বিক্রেতারা তার ইচ্ছামতো দাম নেয়।

 

কেএসএইচ
আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে আগস্ট মাসের জন্য উড়োজাহাজের জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম সমন্বয় করছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
আগস্ট মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়িয়ে এক হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা...
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরও এক দফা কমানো হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি...
ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে। ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর