বাণিজ্যমেলার তারিখ ঘোষণা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৯:৩৯ পিএম

কয়েক দফা তারিখ বদলের পর, অবশেষে আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যমেলা। যদিও নারায়ণগঞ্জের পূর্বাচলে এখনো শেষ হয়নি স্টল ও প্যাভিলিয়ন তৈরিসহ মেলার সার্বিক প্রস্তুতি।

রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে, তারিখ নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকায় এবার কাজে ধীরগতি ছিলো।

সরেজমিনে দেখা যায়, সরকারের নানা উন্নয়ন প্রকল্পের আদলে এবার বাণিজ্যমেলায় তৈরি হচ্ছে প্রধান ফটক। থাকছে রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু টানেল কিংবা পদ্মা সেতুর মতো আদল। তবে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় এখনো প্রস্তুত নয় বেশিরভাগ কাজ।

বড় প্যাভিলিয়ন তৈরির কাজ শুরু হলেও বেশিরভাগই এখনো প্রাথমিক পর্যায়ে। আর স্টল গুলোর জায়গা এখনও ফাকা। মেলার তারিখ নিয়ে কিছুটা সংশয় থাকায় কাজ ধীর গতির কথা জানালেন সংশ্লিষ্টরা।

বিদেশি প্রতিষ্ঠানের উদ্যোক্তারা বলছেন বারবার তারিখ পেছানোর কারণে এবার তাদের ব্যবসায় প্রভাব পড়তে পারে। যদিও ভিন্ন মত দেশিয় উদ্যোক্তাদের।

রপ্তানি উন্নয়ন ব্যুরো বলছে তারিখ নিয়ে সংশয় কেটেছে, আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত যাচ্ছে বাণিজ্যমেলা। কিছুটা পিছিয়ে গেলেও সময়মতোই সব কাজ শেষ করার আশ্বাস ইপিবির।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব বিবেক সরকার বলেন, আজই আমরা জানতে পারলাম, প্রধানমন্ত্রী ২১ জানুয়ারি উপস্থিত থেকে মেলার উদ্বোধন করবেন। আমরা সামনের তিন-চার দিনে যেসব কাজ সম্পূর্ণ হয়নি, তা শেষ করে ফেলবো।

এবারের মেলায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের আদলে সাজছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। চমক আছে কর্পোরেট ব্রান্ডের প্যাভিলিয়নেও। প্রথমবারের মতো মেলায় দর্শনার্থীদের আনা নেয়ার জন্য ফার্মগেট থেকে এক্সপ্রেস ওয়ে হয়ে মেলায় আসার জন্য থাকছে বিশেষ বাস সার্ভিস। এতে ভাড়া পড়বে ৭০ টাকা।

 

একাত্তর/আরএ
নতুন বছরের প্রথম দিন থেকেই পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসর।
বাংলাদেশের ওষুধ শিল্পের উন্নয়নে ভারতীয় ফার্মাকোপিয়া ব্যবহারে ভারত বাংলাদেশকে অনুমতি দিতে রাজি। শনিবার নারায়ণগঞ্জের ত্রিপদীতে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ভারতের সান ফার্মার কারখানা...
মনোরম ডিজাইন ও সুষ্ঠু সঞ্চালনের জন্য ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৩-এ বেস্ট পিএমপি  ক্যাটাগরিতে দ্বিতীয় পুরস্কার বিজয়ী হয়েছে কাজী এন্টারপ্রাইজেস-এর প্যাভিলিয়ন। সমাপনী অনুষ্ঠানে কাজী...
নারায়ণগঞ্জের পানগাঁও নদীবন্দরে আসা একটি কন্টেইনারে মালামাল চোরাচালানের অভিযোগ উঠেছে আমদানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আমদানিকারক প্রতিষ্ঠান জমজম কর্পোরেশনের আমদানির ঘোষণাপত্রে বলা হয়...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর