‘বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক সহযোগিতা জরুরি’

আপডেট : ২৫ মে ২০২৪, ০৭:৪১ পিএম

বাংলাদেশের ওষুধ শিল্পের উন্নয়নে ভারতীয় ফার্মাকোপিয়া ব্যবহারে ভারত বাংলাদেশকে অনুমতি দিতে রাজি। শনিবার নারায়ণগঞ্জের ত্রিপদীতে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ভারতের সান ফার্মার কারখানা উদ্বোধনকালে একথা বলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলে।

অনুষ্ঠানে মেঘনা মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভারতসহ অন্যান্য দেশের বহুমুখী বিনিয়োগ খুবই জরুরি।

বিশ্বের চতুর্থ বৃহত্তম স্পেশালিটি জেনেরিক ড্রাগ উৎপাদক ভারতীয় প্রতিষ্ঠান সান ফার্মা। ১০০টিরও বেশি দেশে এর ঔষধ বিক্রি হয়। ছয়টি মহাদেশে আছে প্রোডাকশন প্ল্যান্ট।

শনিবার ঢাকার অদূরে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সান ফার্মার নতুন প্লান্ট উদ্বোধন হয়। এসময় এদেশেও মানসম্মত ঔষধ প্রস্তুতের প্রতিশ্রুতি দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক।

সান ফার্মার ব্যবস্থাপনা পরিচালক ইন্দ্রনীল সেন বলেন, গুণগতমানে ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করে আশা করি বাংলাদেশের বাজারে সাড়া ফেলবে সান ফার্মার ওষুধ।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বলেন, সান ফার্মার বিনিয়োগেই প্রমাণ ভারতীয়রা বাংলাদেশের অর্থনীতিকে কতোটা গুরুত্ব দেয়। অনুষ্ঠানে তিনি ঘোষণা দেন যে বাংলাদেশ চাইলে এদেশের ওষুধ শিল্প ভারতীয় ফার্মাকোপিয়া ব্যবহার করতে পারে।

তিনি বলেন, ভারতের উদ্দেশ্য ২০২৭ এবং বাংলাদেশের উদ্দেশ্য ২০৪১ সালে উন্নত দেশের কাতারে নাম লেখানো। আর এটি সম্ভব উভয় দেশের পারস্পরিক সহযোগিতায়।

প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এসময় আশাবাদ প্রকাশ করেন, সান ফার্মার বাংলাদেশের কারখানা থেকে বিদেশেও ওষুধ রপ্তানি হবে।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ রোডম্যাপ বাস্তবায়ন করছে তার প্রতিষ্ঠান। এরই মধ্যে তাদের তিনটি ইকোনমিক জোনে ১১টি দেশের বিনিয়োগ এসেছে। সেখানে আরও ভারতীয় বিনিয়োগের আমন্ত্রণ জানান, এমজিআই -এর প্রতিষ্ঠাতা।

অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, সান ফার্মার বিনিয়োগ ভারত এবং বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কে নতুন দিগন্তের সূচনা।

একাত্তর/আরএ
বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের (ইউএসএসইসি) ‘টেকসই মার্কিন সয়াবিন লেবেল’ অর্জন করে এক...
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
এশীয় অঞ্চলের ব্যবসায়িক অঙ্গনে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। প্রতিষ্ঠানটি ‘প্রেস্টিজিয়াস ব্র্যান্ড অব এশিয়া...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর