অপ্রচলিত বাজারে বেড়েছে পোশাক রপ্তানি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:৫৬ পিএম

চলতি অর্থবছরে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের মতো প্রচলিত বাজারে পোশাক রপ্তানি কমেছে। তবে নতুন বাজারে রপ্তানি বেড়েছে।

গার্মেন্টস মালিকরা বলছেন, আস্থার সঙ্কট কাটানো গেলে এবং পণ্য রপ্তানিতে শুল্ক ছাড়ের ব্যবস্থা করা গেলে নতুন বাজারে রপ্তানি আরো বাড়ানো সম্ভব।

রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে পোশাক খাত থেকেই। প্রায় দেড়শোর মতো দেশে হলেও এখনো বাংলাদেশের পোশাক রপ্তানির দুই তৃতীর্য়াংশের বেশি হয় ইউরোপ এবং আমেরিকায়।

তবে এই দুই বাজারের বাহিরে চলতি অর্থ বছরের ছয় মাসে রপ্তানি হয়েছে সাড়ে চার বিলিয়ন ডলারের পোশাক। অর্থাৎ অপ্রচলিত বা নতুন বাজারে যাচ্ছে এখন মোট পোশাক রপ্তানির ১৯ শতাংশ। আর প্রবৃদ্ধি হয়েছে ১২.২৮ শতাংশ।

অন্যদিকে একই সময়ে ইউরোপে রপ্তানি হয়েছে সাড়ে ১১ বিলিয়ন ডলার। তবে প্রবৃদ্ধি ১.২৪ শতাংশ ঋণাত্মক। যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে সাড়ে চার বিলিয়ন ডলারের পোশাক। প্রবৃদ্ধি পাঁচ শতাংশ ঋণাত্মক।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে টালমাটাল বিশ্ব অর্থনীতি। সেকারণেই প্রচলিত বাজারে রপ্তানি কমেছে। তাই অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়াতে বিজিএমইএও চেষ্টা করছে।

অর্থনীতিবিদরা বলছেন, ভারত আর মেক্সিকো ছাড়া চলতি অর্থবছরে নতুন সব বাজারেই রপ্তানি ভালো। তাদের মতে অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়াতে প্রয়োজন বিনিয়োগ বাড়িয়ে নতুন বাজার এবং পণ্য বহুমুখীকরণে মনোযোগ দেওয়া।

পোশাকের রপ্তানি বাড়াতে অপ্রচলিত বাজারের জন্য চার শতাংশ প্রণোদনা দিচ্ছে সরকার। এটিও রপ্তানি বৃদ্ধির অন্যতম কারন বলছেন সংশ্লিষ্টরা।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর