ভারতে ইলিশ রপ্তানি: দেশে আরও দাম বৃদ্ধির শঙ্কা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৬ পিএম

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে অন্যান্য বছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রায় ৯০টির মতো প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছে। ২০ সেপ্টেম্বরের আগেই ইলিশ রপ্তানির অনুমোদন দেবে বাণিজ্য মন্ত্রণালয়।

ক্রেতাদের শঙ্কা এই রপ্তানি হলে বেশি দামে বিক্রি ইলিশ লাগামের বাইরে চলে যাবে। যদিও বাণিজ্যমন্ত্রী বলছেন ৫ হাজার টন মাছ রপ্তানি হলে বাজারে  দামের ক্ষেত্রে প্রভাব পড়বে না।

রূপালী ইলিশ স্বাদ আর গন্ধে অতুলনীয়। দুই বাংলায় জনপ্রিয় মাছ এটি। যদিও ভরা মৌসুমেও ইলিশের বাজারে আগুন।

ক্রেতারা বলছেন, উৎপাদন খরচ না বাড়লেও দাম বাড়তি ইলিশের। আর বিক্রেতারা বলছেন, এবার উৎপাদন কম। বেশি দামে কিনছেন তাই বিক্রির দামটাও বাড়তি।

বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রপ্তানি করবে এই খবরে ক্রেতাদের শঙ্কা রপ্তানি শুরু হলে দাম আরও বাড়বে।

 

একাত্তর/কেএসএইচ

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর