কমানোর পরদিনই বাড়লো স্বর্ণের দাম 

আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ০৫:৩৯ পিএম

দাম কমানোর দিন না পেরুতেই দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস)। এতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৬৩০ টাকা বেড়ে প্রতি ভরি স্বর্ণ হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪২৭ টাকা।

রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন বিকাল সাড়ে তিনটা থেকেই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

শনিবার প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ১৮ হাজার ৭৯৬ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরিতে দাম কমেছিল ৮৪১ টাকা।

রোববারের নতুন দাম অনুযায়ী, ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ১ লাখ ১৯ হাজার ৪২৭ টাকা হয়েছে। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ১৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ৯৭ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৭৮ হাজার ৬৬২ টাকায় বিক্রি করা হবে।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী-  বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

এর আগে, শনিবার স্বর্ণের দাম সামান্য কমিয়েছিল বাজুস। তার একদিন আগে ১৯ এপ্রিল প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৪ টাকা বাড়িয়ে দাম বেঁধে দেয় সংগঠনটি। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাড়ায়  ১ লাখ ১৯ হাজার ৬৩৭ টাকা। দেশের বাজারে সেটিই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

 

একাত্তর/জো
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে তিন হাজার ২৬৬ টাকা। এতে ভ্যাটসহ ভালো মানের এক ভরি...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর