‘ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না’

ট্রাম্পের কড়া বার্তা

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পিএম

ইতিহাসে প্রথমবারের মতো এক টেবিলে বসেছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের একটি ভিলায় বিশাল গোলটেবিল বৈঠকে সূচনা বক্তব্য দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই ত্রিপক্ষীয় বৈঠকে সভাপতিত্ব করছেন শি জিনপিং। মূলত ইউক্রেন যুদ্ধ, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছেন তিন নেতা।

বৈঠকে নিজের সূচনা বক্তব্যে ট্রাম্প সোজা জানিয়ে দেন, আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না। বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক ক্ষমতাধর এই তিন দেশের অবস্থানের কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কীভাবে কমানো যায়, তা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে তাদের অবস্থান অনন্য। অন্যান্য দেশে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে একযোগে কাজ করাকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ আখ্যা দিয়ে ট্রাম্প যোগ করেন, ইরানের ক্ষেত্রে ঠিক সেই কাজটিই করছে যুক্তরাষ্ট্র।


ইউক্রেন সংঘাত প্রসঙ্গে ট্রাম্প জানান, এই যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই পুতিনের সঙ্গে তাঁর ‘দীর্ঘ আলোচনা’ হয়েছে। তাঁর বিশ্বাস, পুতিন এই যুদ্ধের অবসান চান এবং অপর পক্ষও যুদ্ধ বন্ধের পথ খুঁজবে বলে আশা প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, তিন নেতার আলোচনার টেবিলে অনেক বিষয় রয়েছে, যার অনেকগুলো নিয়ে ইতিমধ্যেই কথা হয়েছে। বিশ্বের বৃহত্তম তিনটি দেশের প্রেসিডেন্ট হিসেবে ফলপ্রসূ সংলাপ বজায় রাখার ক্ষেত্রে তাঁদের ‘বিশেষ দায়িত্ব’ রয়েছে বলে উল্লেখ করেন তিনি। অতীতের নেতাদের সমালোচনা করে ট্রাম্প বলেন, মতভেদ থাকা দেশগুলোর সঙ্গে কথা বলা এড়িয়ে চলার প্রবণতা থাকলেও তাঁর অবস্থান ঠিক তার উল্টো; সংলাপ ও আলোচনার সুযোগ ফিরিয়ে দিয়ে কখনোই শান্তি প্রতিষ্ঠা করা যায় না।

চীনে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রেসিডেন্ট শি জিনপিংকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, সেখানে ফিরে আসতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। একটি ‘অত্যন্ত সফল এপেক সম্মেলন’ আয়োজনের জন্যও শিকে অভিনন্দন জানান মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে ইতিহাসে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকের সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে ট্রাম্প বলেন, আমরা সত্যিই ইতিহাস গড়ছি।

তথ্যসূত্র: রয়টার্স-বিবিসি-সিএনএন

 

 

একাত্তর/এআরএস
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান চরম উত্তেজনা এবং সম্ভাব্য নতুন সংঘাতের আশঙ্কার মধ্যেই বুধবার ইসরাইল সফর করেছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার। তেল আবিবে...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এমকিউ-৯ ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে...
বিশ্বরাজনীতির ইতিহাসে রচিত হলো বিরল এক মুহূর্ত! বুধবার চীনের শেনজেন বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ অবতরণ করলে প্রচলিত কূটনৈতিক প্রোটোকল ভেঙে স্বয়ং দেশটির প্রেসিডেন্ট...
মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার পারদ আরও চড়িয়ে বাহরাইনের পর, এবার কুয়েতের ‘আলি আল সালেম’ বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী। বুধবার...
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের একটি ভিলায় বিশাল গোলটেবিল বৈঠকে মুখোমুখি হয়েছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং...
দেশব্যাপী সহিংসতা প্রতিরোধে সভা-সমাবেশসহ টানা ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি।
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় দেশের সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয়...
বাংলাদেশের সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী এবং ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর