মে মাসে টিসিবির চিনি ও পেঁয়াজ বিক্রি বন্ধ

আপডেট : ০৭ মে ২০২৪, ০১:২৫ পিএম

মে মাসে চিনি আর পেঁয়াজ বিক্রি করবে না টিসিবি। ফলে শুধু চাল-ডাল আর তেল কিনে সন্তুষ্ট থাকতে হবে টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের।

মঙ্গলবার সকালে রাজধানীর বারিধারা পার্কের পাশে উত্তর সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করে এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। 

তিনি জানান, চলতি মাসে টিসিবির ফ্যামিলি কার্ডধারী একজন ক্রেতা ১০০ টাকা দরে সর্বোচ্চ দুই লিটার সয়াবিন অথবা কুঁড়ার তেল, ৩০ টাকা দরে পাঁচ কেজি চাল এবং ১২০ টাকায় দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। 

প্রতিমন্ত্রী বলেন, জুলাই থেকে স্থায়ী দোকানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সব পণ্য বিক্রি করা যায় কিনা তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করবেন। 

এসময় বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, এক কোটি মানুষকে পণ্য দেয়া মানে ১০ হাজার কোটি টাকার কর্মযজ্ঞ। বিদেশ থেকে সরাসরি পণ্য এনে বাণিজ্যিকভাবে বিক্রি করতে পারলে সরকারের ভর্তুকির পরিমাণ কমতো। 

স্থায়ী দোকানের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম আশির দশকের শুরুতে টিসিবির মাধ্যমে একবার শুরু করেছিলো সরকার। তখন ব্যাপক দুর্নীতি আর লোকসান করে জনগণের টাকা ধ্বংসের পর প্রাইভেট সেক্টরে লাইসেন্স পারমিট দেয়া হয়।

একাত্তর/এসি
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে প্রায় আট হাজার কোটি টাকার পণ্য কেনার পরিকল্পনা করেছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় যোগ হবে আরো পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের...
এক মাস বন্ধের পর আবারও শুরু হচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকসেল কার্যক্রম। সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া ট্রাকসেলে এবার পাওয়া যাবে ভোজ্য তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর