মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর তাগিদ প্রতিমন্ত্রীর

আপডেট : ৩০ মে ২০২৪, ০৭:১৯ পিএম

কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের দাম পাচ্ছে না, এদিকে ভোক্তারা বেশি দামে পণ্য কিনছে। মুনাফা করছে মধ্যস্বত্বভোগীরা। তাই, তাদের দৌরাত্ম্য কমাতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমদানি-রপ্তানিকারকদের সুবিধার্থে শিগগিরই ঢাকা চেম্বার একইসঙ্গে সব চেম্বারে একটি পূর্ণাঙ্গ ডেস্ক স্থাপন করা হবে। আমদানি নিবন্ধন সনদপত্র (আইআরসি) এবং ইমপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ইআরসি) পাওয়ার সব সুবিধা দেয়া হবে এখানে। এ বছরের মধ্যে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের (আরজেএসসি) সেবা পেপারলেস করা হবে। এতে ব্যবসায়ীরা সুবিধা পাবেন।

প্রযুক্তিবিদদের প্রতি আহ্বান জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, দেশের কোন জায়গায় তুলনামূলক কম মূল্যে পণ্য পাওয়া যাচ্ছে, এধরনের তথ্য প্রাপ্তির একটি প্ল্যাটফর্ম প্রণয়ন জরুরি। কৃষকদের ব্যবহার উপযোগী তথ্য কাঠামো প্রণয়নের কোন বিকল্প নেই। ভ্যালু চেইনসহ আমদানি, রপ্তানি উন্নয়নে সরকার ‘জাতীয় লজিস্টিক পলিসি ২০২৪’ -করেছে যা সকল উদ্যোক্তাদের জানতে হবে।

কৃষি ও তথ্যপ্রযুক্তির গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. শামসুল আরেফিন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দেশের কৃষকদের ব্যবহার উপযোগী করে এ খাতের তথ্যপ্রযুক্তি তৈরি ও ব্যবহার নিশ্চিত করতে হবে। তরুণ সমাজ সাম্প্রতিক সময়ে কৃষিখাতের প্রতি আগ্রহ দেখাচ্ছে, যেটা অনেক উৎসাহব্যঞ্জক বিষয়।

ঢাকা চেম্বারের সভাপতি আশরাফ আহমেদের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহ-সভাপতি মালিক তালহা ইসমাইল বারী। সুইসকন্টাকের জ্যেষ্ঠ ম্যানেজার মোহাম্মদ সাকিব খালেদ, আইফার্মার প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ ইফাজ কৃষিতে বিদ্যমান সমস্যা (অপর্যাপ্ত ডাটাবেজ, লজিস্টিক ব্যবস্থা,উৎপাদন ব্যয়, ফসল আহরণের খরচ, প্রতিকূল জলবায়ু মোকাবেলা ইত্যাদি) ও পরামর্শ ভিত্তিক পৃথক উপস্থাপনা করেন। 

ডিসিসিআই সহ-সভাপতি মো. জুনায়েদ ইবনে আলী এবং পরিচালনা পর্ষদের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

একাত্তর/আরএ
দেশে আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়াতে নো-ফ্রিল অ্যাকাউন্ট বা স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৬ সালের জুন প্রান্তিক শেষে ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা নো-ফ্রিল অ্যাকাউন্ট,...
নতুন বছরের শুরুতেই সাধারণ গ্রাহকদের জন্য দুঃসংবাদ নিয়ে এল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জানুয়ারি মাসের জন্য ভোক্তাপর্যায়ে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন মূল্য নির্ধারণ...
ভোক্তা পর্যায়ে ১২ কেজির এলপিজি (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডারের দাম কমানো হয়েছে ৩ টাকা।
বিগত এক যুগের মধ্যে গত অর্থবছরে মূল্যস্ফীতি সবচেয়ে বেশি ছিলো বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর