সোনালী ব্যাংককে জরিমানা করলো ভারতের কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ১৬ জুন ২০২৪, ১০:২৯ পিএম

লেনদেনের নিয়ম লঙ্ঘন করায় বাংলাদেশের সোনালী ব্যাংক পিএলসির ভারত শাখাকে প্রায় এক কোটি রুপি জরিমানা করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। একই অভিযোগে এক কোটি ৪৫ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে ভারতের সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকেও। 

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া বাংলাদেশ ও ভারতের দুই ব্যাংককে জরিমানার এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌ঋণ, অগ্রিম এবং কেওয়াইসি নিয়ম অমান্য করায় বাংলাদেশের সোনালী ব্যাংক পিএলসিকে ৯৬ লাখ ৪০ হাজার রুপি ও সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়াকে এক কোটি ৪৫ লাখ রুপি জরিমানা করেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া।

হিন্দুস্থান টাইমস ওই প্রতিবেদনে জানিয়েছে, ভর্তুকির মাধ্যমে সরকারের কাছ থেকে আদায়যোগ্য পরিমাণের বিনিময়ে একটি করপোরেশনকে ওয়ার্কিং ক্যাপিটাল ডিমান্ড ঋণের অনুমোদন দিয়েছিল সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া। নিয়ম লঙ্ঘন করে এই ঋণের অনুমোদন দেয়ায় সরকারি ব্যাংকটিকে মোটা অঙ্কের জরিমানা করা হয়েছে।

এদিকে কেওয়াইসি নির্দেশনাবলীসহ আরও কিছু নিয়ম লঙ্ঘন করায় সোনালী ব্যাংক পিএলসিকে ৯৬ লাখ ৪০ হাজার রুপি জরিমানা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানায় আরবিআই। 

সোনালি ব্যাংক পিএলসির ভারতীয় শাখা বাংলাদেশের সোনালী ব্যাংকের একটি অংশ।

আরবিআই বলেছে, লেনদেনের নিয়ম লঙ্ঘন করায় ব্যাংক দুটিকে এই জরিমানা করা হয়েছে। তবে এই ঘটনায় ব্যাংক ও গ্রাহকদের কোনো ধরনের লেনদেন কিংবা চুক্তি প্রভাবিত হবে না। একই সঙ্গে জরিমানা ছাড়া ব্যাংকের বিরুদ্ধে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না।

 ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ার আর্থিক অবস্থার সুপারভাইজরি মূল্যায়নের জন্য একটি বিধিবদ্ধ পরিদর্শন পরিচালনা করেছিল আরবিআই। এরপরই সেন্ট্রাল ব্যাংকের বিরুদ্ধে এ ব্যবস্থা নিলো আরবিআই।

আরবিএস
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
ঋণ ও বিনিয়োগের প্রকৃত শ্রেণিমান যথাযথভাবে রিপোর্ট না করায় দুই বেসরকারি বাণিজ্যিক ব্যাংক— ওয়ান ব্যাংক পিএলসি ও আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি— কে পাঁচ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক।...
ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর