সমৃদ্ধির লড়াই আর অর্জন তুলে ধরে একাত্তর অর্থযোগ

আপডেট : ২১ জুন ২০২৪, ০৩:৩২ পিএম

একাত্তরে জন্ম নেয়া একটি দেশ যুগের সাথে এগিয়েছে শত বাধা বিপত্তি পেরিয়ে। আর গেলা এক যুগে বাংলাদেশের সাথী হয়েছে একাত্তর টেলিভিশন। যাত্রার প্রথম দিন থেকেই মানুষের জীবন জীবিকা আর অর্থনৈতিক সমৃদ্ধির লড়াই আর অর্জন তুলে ধরে একাত্তর অর্থযোগ।

দুর্নীতিবাজ, কারসাজিকারি আর মজুদদারদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ অর্থযোগ। যুগ বদলে একাত্তর এর অংশীদার অর্থযোগ পরিবার।

ঈদ উৎসবে মেতেছে বাংলাদেশ। স্বাদ সাধ্যে কোরবানির পশুর মূল্য এখান কোটি টাকাও ছাড়িয়েছে। কিন্তু দারিদ্রসীমার নিচে সেই সব মানুষ, যারা মূল্যস্ফীতির চাপে পিষ্ট। উৎসবের মাঝেও অর্থযোগ শুনিয়েছে তাদের করুণ কণ্ঠস্বর।

এক যুগের জনপ্রিয় এই টিভি অনুষ্ঠান অর্থনীতির কঠিন সব হিসাবকে সহজ করে সাধারণ মানুষের কাছে তুলে ধরেছে। তবে এই পথযাত্রা ওতটাও সহজ ছিলনা।
এইতো সেদিন হাতে অস্ত্রধারী একদল চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে চিনি আনছিল দেশে। প্রতিবেদকের জীবনের ঝুঁকি নিয়েও অর্থযোগ তুলে এনেছিল সেই খবরও।

মনে আছে করোনা কালে কঠিন জীবনের কথা। নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন তখন। জরুরি অবস্থা আর লকডাউনে চরমভাবে বিপর্যস্ত দিন আনা দিন খাওয়া মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে সেদিনও তাদের দ্বারে গিয়েছিলো অর্থযোগ।

কৃষক থেকে ভোক্তার কাছে কোন পণ্যে পৌছাতেই মধ্যস্বত্ব ভোগীরা হাতরে নেয় ৬০ শতাংশ অর্থ। সেই চক্রে আছে রাজনীতিতে আশ্রিত মাস্তানদের চাঁদাবাজি আর পুলিশি হয়রানিও। চাঁদায় কার অংশ কত, এর সমাধানেই বা কি সেটিও খবর করেছে একাত্তর।

শুধুই সংকট? অর্থযোগ খুজেছে সমাধান পথও। দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সমাধানের পথ দেখিয়েছে অর্থযোগ।

দেশ ছাড়িয়ে বিদেশ। আইএমএফের ঋণের পরিস্থিতি কিংবা বিশ্ব ব্যাংকের সাথে বাংলাদের অর্থনৈতিক সম্পর্কের সমীকরণের ভেতরেও ঢুকেছে অর্থযোগ।

আর এভাবেই একযুগে মানুষের কণ্ঠস্বর হয়েছে অর্থযোগ। দেশের অর্থনৈতিক সংকট, বিশ্লেষণ আর সমাধান সূত্র নিয়ে  যুগ বদলে একাত্তর এর সঙ্গী থেকেছে অর্থযোগ।

 

একাত্তর/জো
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এশিয়ার অর্থনীতিতে চলতি এবং আগামী বছরে নেতিবাচক প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইরানের সাম্প্রতিক হামলা বিশ্ব অর্থনীতি ও ভূ-রাজনীতিতে এক বিশাল পরিবর্তনের সংকেত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
দেশের অর্থনীতি ও উন্নয়ন অগ্রগতিকে কেন্দ্র করে গণমাধ্যম ও বিভিন্ন মহলে বিভ্রান্তিকর বার্তা ছড়ানোর অভিযোগ তুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি সরকারের ছয়মাস পূর্তিতে নির্বাচনী ইশতেহার এবং ৩১ দফায় দেওয়া অঙ্গীকারের অধিকাংশ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ীতে গণসমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।  
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর