যুক্তরাষ্ট্রে ভয়াবহ ফ্লাইট বিপর্যয়, বাতিল প্রায় ১০ হাজার ফ্লাইট

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩০ পিএম
  • এয়ার ট্রাফিক যোগাযোগ ব্যবস্থার ত্রুটিতে ফ্লাইট বিপর্যয়
  • ওয়ান ইলেভেন পর সবচেয়ে বড় বিমান চলাচল বিপর্যয়
  • গোটা যুক্তরাষ্ট্র জুড়ে প্রায় ১০ হাজারের বেশি ফ্লাইট বাতিল
  • পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েক দিন সময় লাগতে পারে
  • সাইবার হামলা বা এআই এজেন্টের কোনো প্রমাণ মেলেনি

এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের যোগাযোগ ব্যবস্থায় ভয়াবহ যান্ত্রিক ত্রুটির জেরে শুক্রবার যুক্তরাষ্ট্রে নজিরবিহীন বিমান চলাচল বিপর্যয় দেখা দেয়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের (নাইন-ইলেভেন) সন্ত্রাসী হামলার পর এটিই দেশটির ইতিহাসে দীর্ঘতম বিমান চলাচল স্থগিতের ঘটনা। প্রায় চার ঘণ্টা সব ফ্লাইট বন্ধ থাকার পর দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিষেধাজ্ঞা তুলে নিলেও বাতিল হয়েছে প্রায় ১০ হাজার ফ্লাইট, আর বিমানবন্দরে আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারগুলোর রাডার এবং যোগাযোগ ব্যবস্থায় তীব্র অস্থিরতা দেখা দেয়। মূলত সুইচ ও রাউটারগুলোতে অতিরিক্ত তথ্যের (ডেটা) চাপ তৈরি হওয়ায় তথ্যের গরমিল দেখা দেয় এবং নিরাপত্তার স্বার্থে পুরো ব্যবস্থাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পরে রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হলেও ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে বেশ কয়েক দিন সময় লাগতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা।


ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্য অনুযায়ী, রাত সাড়ে ১১টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ১০ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ডেল্টা এয়ার লাইন্স ও আমেরিকান এয়ারলাইন্সের ২ হাজার ২০০টিরও বেশি করে এবং ইউনাইটেড এয়ারলাইন্সের ১ হাজার ৮০০ ফ্লাইট বাতিল হয়েছে। অনেক বড় বিমানবন্দরে উড়োজাহাজগুলোকে গেটের জন্য পাঁচ ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে হয়েছে।


এই বিপর্যয়ে বোস্টন থেকে সিয়াটল এবং নিউইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পর্যন্ত সব বিমানবন্দরে যাত্রীদের উপচে পড়া ভিড় ও চরম ভোগান্তি দেখা দেয়। টোগোগামী যাত্রী এডওয়ার্ড কার্গবো কিংবা লন্ডনগামী যাত্রী লুইস মাহেরের মতো হাজার হাজার মানুষকে বিমানবন্দরের মেঝেতেই রাত কাটানোর প্রস্তুতি নিতে হয়েছে। তবে এই বিপর্যয় এফএএ-র নিজস্ব সিস্টেমের ত্রুটির কারণে হওয়ায় এয়ারলাইন্সগুলো যাত্রীদের কোনো ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে না।


এদিকে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন জানিয়েছেন, এই ঘটনার পেছনে কোনো সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারসাজির প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি; এটি মূলত যান্ত্রিক ত্রুটি। তবে, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) বিষয়টি তদন্ত করছে। অন্যদিকে, এই বিপর্যয়ের জন্য যুক্তরাষ্ট্রের পুরোনো প্রযুক্তির এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থাকে দায়ী করে তা আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানিয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। এই ঘটনার প্রভাবে শেয়ারবাজারেও বড় ধরনের পতন ঘটেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ এয়ারলাইন্সগুলোর শেয়ারে।

তথ্যসূত্র; রয়টার্স

একাত্তর/এআরএস
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো নিরাপত্তা দেয়, এমন ধারণার অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর উপপ্রধান মেজর জেনারেল মোস্তফা ইজাদি। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের...
বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কীকরণ রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। 
পরকীয়া ও গুপ্তচরবৃত্তির বিতর্কের জেরে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে জেনসেন হুয়াংয়ের আকস্মিক পদত্যাগের পর এবার তাঁর উত্তরসূরি হিসেবে অ্যাপলের সিইও টিম...
পরকীয়া কেলেঙ্কারি এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকির মতো স্পর্শকাতর অভিযোগের মুখে অবশেষে বিশ্বখ্যাত চিপ নির্মাতা ও প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে সরে...
নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আগুনে পুড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। 
লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের অবসরের পর নতুন যুগের শুরুটা সুখের হলো না বর্তমান বিশ্ব রানার্সআপ আর্জেন্টিনার। বুয়েনস আইরেসের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে এক...
ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমাতে এবং সরিষার আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় দুই হাজার ৪০০ কৃষকের মধ্যে বিনা মূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর