তিন জেলার শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৫ পিএম

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকা জেলার সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, জিরানী ও জামগড়া; নারায়ণগঞ্জ জেলার শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এবং গাজীপুর জেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, আমবাগ কাটা, ভোগড়া বাইপাস, গাছা, সালনা, নাওজোর ও কাশিমপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করছেন। স্থানীয় প্রশাসন ও অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজিবি সদর দপ্তর সূত্র জানায়, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনে নামেন পোশাকশ্রমিকেরা। এ নিয়ে বেশ কিছুদিন ধরে শিল্পাঞ্চলগুলোতে অস্থিরতা চলছিলো। শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি পর্যালোচনা করতে ইতিমধ্যে একটি মজুরি বোর্ডও গঠন করেছে সরকার। তবে শ্রমিক আন্দোলনের নাম করে কেউ যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে ব্যাপারে কঠোর সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

একাত্তর/এসি
দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মতোই জনগণ তাদের ঐক্যবদ্ধভাবে উপযুক্ত জবাব দেবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন...
গাজীপুর ও নারায়ণগঞ্জসহ আশপাশের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং কারখানাগুলোর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ১২ প্লাটুন...
সীমান্ত সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভূমিকার প্রশংসা করে চোরাচালান, মাদকপাচার, পুশইন ও সীমান্ত হত্যা বন্ধে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান...
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
ডিসেম্বর মাসে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, পাপের বোঝা বেশি বলেই যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা এখন নানা...
চট্টগ্রামের বাঁশখালীতে শ্বশুরবাড়ির একটি কক্ষ থেকে জাহেদ হোসেন (২৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ এবং একই কক্ষ থেকে তার সাত মাস বয়সী দুই যমজ কন্যাশিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্যের সৃষ্টি হয়েছে।...
দীর্ঘ ১৫ বছর পর উৎসবমুখর পরিবেশে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে স্টেডিয়াম ভবনে এ ভোট গ্রহণ শুরু হয়েছে, যা...
পুনর্নিরীক্ষণে যেসব শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল ভালো হবে, তারাও যেন উচ্চশিক্ষায় ভর্তির আবেদন করতে পারে, সে জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি আবেদনের সময়সীমা আরও কয়েক দিন বাড়ানোর অনুরোধ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর