ভেঙে দেওয়া হচ্ছে ইসলামী ব্যাংকের পর্ষদ 

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৯:৩৬ পিএম

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ার সিদ্ধান্ত হয়েছে এবং দুই-একদিনের মধ্যে তা ভেঙে দেয়া হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। 

বুধবার সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি। গভর্নর বলেন, বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে সরকারের সহযোগিতায় ছোট আকারে বোর্ড গঠন করে দেয়া হবে। 

তিনি বলেন, সেখানে স্বতন্ত্র পরিচালক দেয়া হবে। পরবর্তীতে পুরোনো পরিচালকরা দুই শতাংশ শেয়ার নিয়ে আসতে পারলে তাদের বোর্ডে জায়গা দেয়া হবে। 

গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের অন্যতম আলোচিত বিষয় ইসলামী ব্যাংকের মালিকানা। 

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেওয়ার পর থেকে নামে বেনামে আলোচিত গ্রুপটি ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। 

এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ব্যাংক থেকে এস আলমের নেওয়া সব ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত তাদের শেয়ার সরকারের জিম্মায় থাকবে।

কী পরিমাণ শেয়ার আছে তা খতিয়ে দেখতে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও জানান গভর্নর। তিনি বলেন, তাদের নামে থাকা শেয়ার বের করার সহজ হবে। তবে বেনামে থাকা শেয়ার বের করতে কিছুটা সময় লাগবে। 

এস আলমের লুট করা টাকা উদ্ধারে দুর্নীতি দমন কমিশন (দুদক), আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ ও সিআইডি একসঙ্গে কাজ করবে বলেও জানান গভর্নর।

আরবি
দেশের বৈদেশিক মুদ্রার (ফরেক্স) মোট বা গ্রস রিজার্ভ ৩৬ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩৭ দশমিক ৮৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যাংকটির বর্তমান নির্বাহী পরিচালক মো. আনিছুর রহমান।
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর