কৃষি ও পল্লী ঋণের লক্ষ্যমাত্রা বেড়ে ৩৮ হাজার কোটি টাকা

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৪:৫৪ পিএম

কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা আগের বছরের তুলনায় তিন হাজার কোটি টাকা বাড়ানো হবে। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৮ হাজার কোটি টাকা। 

বৃহস্পতিবার বিকেলে কৃষি ও পল্লী ঋণ নীতি ঘোষণায় এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

এর আগে গত ২০২৩-২০২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ৩৫ হাজার কোটি টাকা, তার মানে শতাংশের হিসাবে আগের থেকে লক্ষ্যমাত্রা বাড়লো আট দশমিক ৫৭ শতাংশ। 

নতুন বছরে ঋণ নীতিমালায় বেশ কয়েকটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। কৃষি ও পল্লি ঋণের পরিধি ও আওতা বৃদ্ধির লক্ষ্যে নতুন শস্য ও ফসলের হিসেবে চাষের ঋণ নিয়মাচার অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংযোজন করা হয়েছে  ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকসমূহ ইসলামিক ব্যাংকিং পদ্ধতিতে কৃষি উৎপাদন খাতে বিনিয়োগের জন্য ইসলামী শরিয়াহভিত্তিক বিনিয়োগ পদ্ধতি। 

কৃষি ঋণ অর্থায়নের আয় উৎসারী খাতের মধ্যে শীতলপাটি বুনন খাতের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। গ্রামীণ শুঁটকি উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ এবং মুক্তা চাষে ঋণ বিতরণের নির্দেশনা সংযোজন করা হয়েছে।

সময়সীমা বাড়ানো হয়েছে কৃষি পণ্য পরিবহণ খাতে দলগতভাবে কৃষি ঋণ বিতরণের নির্দেশনা দেওয়া ভুট্টা (রবি) ও পেঁয়াজ চাষের জন্য ঋণ বিতরণে। 

উপকূলীয় এ্যাকোয়া-কালচার খাতে ঋণ বিতরণ এবং কাঁকড়া, কুচিয়া, সিবাস বা ভেটকি বা কোরাল ও অন্যান্য অপ্রচলিত মৎস্য চাষে ঋণ বিতরণ সংক্রান্ত অনুচ্ছেদগুলোকে পরিমার্জন করা হয়েছে।

এছাড়াও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য গ্রাহক পর্যায়ে স্বল্প সুদে অর্থায়নের নিমিত্তে গঠিত পাঁচ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। 

আর এই স্কিমের আওতায় যাতে অধিক সংখ্যক প্রকৃত বা প্রান্তিক কৃষক সুবিধা পায়, সে লক্ষ্যে প্রাণিসম্পদ খাতে ঋণের উদ্ধ‍র্সীমা নির্ধারণ এবং ঋণের আওতা বা খাত বৃদ্ধির নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরবি
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
বাংলাদেশে অ্যামপ্লয়মেন্ট ভিসায় কর্মরত বিদেশি নাগরিকদের বেতন-ভাতা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে গ্রহণ নিশ্চিত করতে হালনাগাদ ওয়ার্ক পারমিটধারী বিদেশিদের ব্যাংক হিসাব খোলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ডিজিটাল লেনদেনের ব্যয় কমানো এবং দেশকে নগদ লেনদেননির্ভর অর্থনীতি থেকে বের করে আনতে বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় পুনর্ভরণ মাশুল (আইআরএফ) শূন্য শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর