হিলি স্থলবন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ

আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১১:০৬ এএম

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দরে ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থল বন্দর সি এন্ড এফ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ফেরদৌস রহমান এবং হিলি ইমিগ্রেশন পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বদিউজ্জামান শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

হিলি স্থলবন্দর সি এন্ড এফ এ্যাসোয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, ভারতের হিলি এক্সপোর্টার অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন গত ৩ অক্টোবর  আমাদের পত্র দিয়ে জানিয়েছেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বুধবার ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে উভয় দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল থেকে পুনরায় পুরো দমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু করা হবে।

হিলি স্থলবন্দর পুলিশ  ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ পরিদর্শক মো. বদিউজ্জামান বলেন, বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। কিন্তু ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

আরবিএস
দেশের রপ্তানি আয় বর্তমান প্রায় ৫০-৫৫ বিলিয়ন ডলারের গণ্ডি থেকে ১৫০ বিলিয়ন ডলারে উন্নীত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে টানা সাতদিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 
রপ্তানিকারকদের জন্য কম সুদের প্রি-শিপমেন্ট ঋণ চালু করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে এ খাতে ৫ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর