রমজানে ব্যাংকিং লেনদেন চলবে আড়াইটা পর্যন্ত

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৪ পিএম

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল তফশিলি ব্যাংকের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে ব্যাংকিং লেনদেন শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের 'ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন' থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, রমজানে ব্যাংকের দাপ্তরিক কার্যক্রম সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। তবে সাধারণ গ্রাহকদের জন্য লেনদেনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, জোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। বিরতির এই সময়ে সরাসরি লেনদেন বন্ধ থাকলেও ব্যাংকের অভ্যন্তরীণ সমন্বয়ের কাজগুলো ব্যাংকগুলো নিজস্ব ব্যবস্থাপনায় চালিয়ে নিতে পারবে।


রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংকের সময়সূচি পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে। স্বাভাবিক সময়ে ব্যাংকগুলোতে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন চলে এবং দাপ্তরিক কার্যক্রম সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এবং একই সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের সকল বাণিজ্যিক ব্যাংককে এই নির্দেশনা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এআরএস
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
সিস্টেমের ত্রুটি আর ব্যবস্থাপনার দুর্বলতায় প্রতি বছর ১২৮ কোটি ৫৩ লাখ টাকা অর্থ হারাচ্ছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক। এক-দুই বছর নয়, এই সমস্যা চলছে প্রায় ১৫ বছর ধরে। এমনকি ব্যাংকের সিস্টেমে প্রকৃত...
নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতে আমানত ও ঋণ দুটিই বেড়েছে। তবে এই অগ্রগতির সুফল পাচ্ছেন না অনেক গ্রাহক। বরং আমানত ফেরত না পাওয়ায় বাড়ছে হতাশা ও আস্থার সংকট। তবে সংকটে থাকা...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর