কর্পোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব সিপিডির

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০৪:৩৮ পিএম

আগামী অর্থ-বছর থেকে কর্পোরেট কর সর্বনিম্ন ১৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির দাবি, দেশের মাত্র ৯ শতাংশ প্রতিষ্ঠান কর্পোরেট কর দেয়। এর মধ্যে আবার ৪৫ শতাংশের অভিযোগ, কর দিতে জটিলতা এবং এনবিআর কর্মকর্তা নানাসময়ে তাদের কাছে ঘুষ চেয়েছে।

সোমবার (২১ এপ্রিল) রাজধানীর ধানমন্ডিতে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ‘করপোরেট আয়কর সংস্কার ও কর ন্যায্যতার দৃষ্টিকোণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনের তথ্য তুলে ধরা হয়।

সিপিডি’র দাবি ঢালাওভাবে খাতভিত্তিক প্রণোদনা দেয়া রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত। এখান থেকে বেরিয়ে আসতে হবে। তাহলেই কেবল, রাজস্ব আহরণে কর্পোরেট কর ২০ শতাংশের বেশি আহরণ সম্ভব।

বিভিন্ন দেশের রাজস্বে বড় ধরনের ভূমিকা থাকে কর্পোরেট করের। বাংলাদেশে হিসেব দেখলে, দেখা যায় ২০০০-০১ থেকে ২০১০-১১ অর্থ-বছর পর্যন্ত ১০ বছরে মোট রাজস্ব আহরণের ১৫ শতাংশ ছিলো কর্পোরেট কর। ২০১৪-১৫ অর্থ-বছরে যা উঠেছিলো ২৫ শতাংশ পর্যন্ত। তবে, করোনা মহামারির সময় ২০২১-২২ অর্থ-বছরে যা নেমে আসে ১৮ শতাংশে। যার থেকে কিছুটা উত্তরণ হয়ে, ২০২৪-২৫ অর্থ-বছরে ২০ শতাংশে পৌঁছেছে।

সিপিডির গবেষণা তথ্য বলছে, দেশে নিবন্ধিত ২ লাখ ৮৮ হাজার প্রতিষ্ঠানের মধ্যে ২০২৩-২৪ অর্থ-বছরে ট্যাক্স দিয়েছে মাত্র ২৪ হাজার ৩শ’ ৮১টি প্রতিষ্ঠান। যা মাত্র ৯ শতাংশ। এবং ঐ অর্থ-বছরে দেশে কর ফাঁকির পরিমাণ ছিলো ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। সংবাদ সম্মেলনে সিপিডি দাবি করে, একমাত্র ডিজিটালাইজেশনই পারে কর ফাঁকি রোধ করতে।

সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশে ব্যবসায়ীদের দেয়া প্রণোদনা কাঠামো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটা থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি জানান, অধিকাংশ উন্নয়নশীল দেশে কর্পোরেট কর ২৫ থেকে ৩০ শতাংশ। কোনো কোনো দেশে এরও বেশি। বাংলাদেশের আশপাশের দেশগুলোর মধ্যে ভারতে ২৫ থেকে ৩০, চীনে যেটি ২৫, মালোয়েশিয়ায় ২৪, ইন্দোনেশিয়ায় ২২, পাকিস্তানের ২৯ এবং মিয়ানমারে ২২ শতাংশ।

তবে, নাইজেরিয়াতে বৃহৎ শিল্পে কর্পোরেট কর ৩০ শতাংশ হলেও, ক্ষুদ্র শিল্পের জন্য যা শূন্য! বাংলাদেশে যেটি সর্বনিম্ন ১৫ শতাংশ করার দাবি সিপিডির। 

সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েটস তামিম আহমেদ জানিয়েছেন, দেশের ৯২ শতাংশ প্রতিষ্ঠান চায় সবার জন্য সমান কর হারের পরিবর্তে সেক্টর ভেদে তা ভিন্ন হোক।

একাত্তর/আরএ
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
আগামী অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন দাখিলের সুযোগ পাচ্ছেন করদাতারা। তবে নির্ধারিত সময়ের আগে রিটার্ন দাখিল করলে কর ছাড়ের সুবিধা পাবেন, আর দেরিতে রিটার্ন দিলে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।
মোংলা বন্দরে চলতি অর্থবছরের (২০২৫-২৬ অর্থবছর) সাত মাসে ৩১টি বিদেশি বাণিজ্যিক কন্টেইনারবাহী জাহাজ আগমনের মধ্য দিয়ে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।
চলতি অর্থবছরে দেশে ৪ দশমিক ৬ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হবে।  সবশেষ অর্থনৈতিক প্রতিবেদনে এই পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 
কানাডার বৃহত্তম ও অত্যন্ত ব্যস্ততম একটি সামরিক ঘাঁটিতে দ্রুত ছড়িয়ে পড়া এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সশস্ত্র বাহিনীর চারজন সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। শনিবার বিকেলে...
শিক্ষা সংস্কার, শিক্ষক সংকট ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন এখন নজিরবিহীন গণ-উত্তেজনায় রূপ নিয়েছে। গত এক মাসের মধ্যে দেশের বৃহত্তম এই গণআন্দোলনের পর রোববার...
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে প্রাণঘাতী হামলার চাঞ্চল্যকর ও রোমহর্ষক নতুন ভিডিও ফুটেজ সামনে এসেছে। মুম্বাইয়ের জুহু এলাকায় গত রোববার সন্ধ্যায় ফুটবল...
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর