রাজশাহীতে দেশ-বিদেশি ফলের অস্বাভাবিক দাম

আপডেট : ২৮ আগস্ট ২০২১, ০৬:০৪ পিএম

করোনাকালীন সময়ে চাহিদা বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে অস্বাভাবিক হারে বেড়েছ দেশি-বিদেশি ফলের দাম। খুচরা বিক্রেতারা বলছেন, চাহিদার চেয়ে ফলের যোগান কম থাকার পাশাপাশি কয়েক দফায় হাত-বদলে বাড়ছে ফলের দাম। 

আর সিন্ডিকেটের কারণে বাড়ছে আমদানিকৃত ফলের দাম। যদিও খুচরা বাজারে ফলের দাম বিক্রেতারাই বাড়াচ্ছেন খেয়াল-খুশিমত, বলছেন আমদানিকারকরা। 

এদিকে বিদেশী ফলের চেয়ে দেশীয় ফলেই পুষ্টিগুণ বেশি জানিয়ে, প্রতিদিনের খাদ্যাভাসে দেশীয় ফল রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

করোনাকালীন সময়ে চাহিদা বেড়েছে বিদেশি ফল মালটার। চাহিদার সাথে সাথে বাড়ছে দামও। গত ১৫ দিনের ব্যবধানে কেজিতে ১৪০ টাকার মালটা গিয়ে দাড়িয়েছে ২৪০ টাকায়। 

image


শুধু মালটাই নয়, মহানগরীর ফলের দোকানগুলোতে ৩৫০ টাকার আঙ্গুর ৪০০ টাকা, আপেল ১৬০ থেকে ২২০, বেদেনা কেজিপ্রতি ৩৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বাড়তি। এছাড়াও কেজি প্রতি গড়ে ৫০ টাকা করে বেড়েছে লটকন, নাসপাতি ও আনারসের দামও। বিক্রেতারা বলছেন, দামের বিষয়ে সিন্ডিকেটের হাতে বন্দি তারা।   

image


তবে ভিন্ন কথা বলছেন আমদানিকরকরা। সিন্ডিকেট করে কাঁচাপন্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয় জানিয়ে খুচরা বাজারে ফলের দাম বৃদ্ধিতে খুচরা বিক্রেতাদের স্বেচ্ছাচারিতাকেই দুষছেন তারা। যদিও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলছেন ব্যবসায়ী নেতারা। 

এদিকে রামেক হাসপাতালের ডা. হারুন-আর-রশীদ, বিদেশী ফলের উপর নির্ভরশীল না হয়ে, প্রতিদিনের খাদ্য তালিকায় দেশীয় ফল রাখার পরামর্শ দিচ্ছেন। 

খনিজের পাশাপাশি শরীরের প্রয়োজনীয় ভিটামিন, মিনারেল ও আয়রনের চাহিদা পূরনের অন্যতম উৎস ফল। তাই সবার জন্য ফলের চাহিদা নিশ্চিত করতে বাজারে মনিটরিং জোড়ালো করার দাবি সাধারন ভোক্তাদের।

একাত্তর/ এনএ


কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে। এবার ঢাকার মধ‍্যে কোরবানি গরুর চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট ৫৫-৬০ টাকা। আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫...
মূল্যস্ফীতি উসকে দেয় এমন কর নির্ধারণ না করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) অনুরোধ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে পহেলা মার্চ থেকে প্রতি লিটারে ১০ টাকা কমিয়ে খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করে ফ্রেশ ব্রান্ডের সয়াবিন তেল উৎপাদন  করছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৯৮৩ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের স্বর্ণের দাম হয়েছে ভরি প্রতি ৯৭ হাজার ১৬১ টাকা। যা এতদিন ছিল ৯৯...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেলচালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজন মারা গেছেন। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
গ্রাহকদের আরও দ্রুত, পেশাদার এবং মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে হায়ার বাংলাদেশ চট্টগ্রামে তাদের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টার এবং দেশের ৬ষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার উদ্বোধন করেছে।
বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর