কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ

আপডেট : ০৩ জুন ২০২৪, ০৩:৪৮ পিএম

কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে। এবার ঢাকার মধ‍্যে কোরবানি গরুর চামড়ার দাম ধরা হয়েছে প্রতি বর্গফুট ৫৫-৬০ টাকা। আর ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫০-৫৫ টাকা। 

এছাড়া সর্বনিম্ন প্রতি পিস লবনযুক্ত গরুর চামড়ার দাম ঢাকার মধ্যে এক হাজার ২০০ টাকা ও ঢাকার বাইরে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। 

সোমবার সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ সংক্রান্ত এক বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর উপস্থিতিতে নতুন মূল্য ঘোষণা করেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাছির উদ্দিন মজুমদার।

গতবারের চেয়ে এবার প্রতি বর্গফুট চামড়ার দাম পাঁচ টাকা বাড়ানো হলো। সেই সঙ্গে প্রতি পিস চামড়ার সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে।

এছাড়াও সারাদেশে খাসির চামড়া প্রতি বর্গফুট ২০-২৫ টাকা ও বকরির চামড়া প্রতি বর্গফুট ১৮-২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কোরবানির তিন-চার ঘন্টার মধ্যে পশুর চামড়ায় লবণ দিতে হবে, তা না হলে এর ৪০ শতাংশ নষ্ট হতে পারে। 

 

একাত্তর/জো
কোরবানির চামড়া বাণিজ্যে এক অপ্রতিরোধ্য সিন্ডিকেট আছে ট্যানার্স এসোসিয়েশনের ভেতরে। পতিত সরকার আমলে শক্তিশালী হওয়া সিন্ডিকেটটি ভাঙতে পারলো না অন্তর্বর্তী সরকারও।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করেছে সরকার।
যে শহরে একটা কলা কিংবা ছোট মাপের পাউরুটি কিনতে খরচ হয় ১০ টাকা, সেই শহরেই একটা খাসির চামড়ার দামও ১০ টাকা। গল্প নয়, এটাই সত্যি, এবার কোরবানি করা ছাগল ও বকরির চামড়ার দাম মাত্র ১০ টাকায় বিক্রি হচ্ছে।
এবারও ৫০ হাজার কোটি টাকার পশু বাণিজ্যসহ কোরবানি অর্থনীতির আকার হবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা। তবে চাঁদাবাজি আর সিন্ডিকেট এই বাণিজ্যে বড় ভাগ বসায়।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর