ডিজিটাল ব্যাংক খুলতে চায় ১২ প্রতিষ্ঠান

আপডেট : ০৪ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

কয়েক ধাপে যাচাই-বাছাই করে দেয়া হবে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স। কয়টি ব্যাংকের লাইসেন্স দেয়া হবে সেটিও নির্ভর করবে আবেদনকারীদের সাইবার সিকিউরিটি এবং আর্থিক সক্ষমতা বিবেচনায়। এমটাই জানালেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

তবে, ব্যাংকাররা বলছেন একাধিক ডিজিটাল ব্যাংক আসলে প্রতিযোগিতার বাজারে তাদের টিকে থাকা মুশকিল হবে।

চীন, সুইডেন, ভারত, ব্রাজিল, জাপান ও সিঙ্গাপুরসহ বিশ্বের অনেক দেশেই ডিজিটাল ব্যাংক বেশ জনপ্রিয় হলেও বাংলাদেশে এই ধারণা একেবারেই নতুন। তবে, এদেশেও ডিজিটাল ব্যাংকের কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ ব্যাংক। যার লাইসেন্স পেতে ইতোমধ্যে আবেদন করেছে ১২ প্রতিষ্ঠান।

কিভাবে চলবে ডিজিটাল ব্যাংক? তা নিয়ে জনমনে কৌতূহল আছে।

বাংলাদেশ ব্যাংক মুখপাত্র আরিফ হোসেন খান এ বিষয়ে বলেন, ডিজিটাল ব্যাংক মূলত একটি অফিস থেকে পরিচালনা করতে হবে। এরা কেবল ভার্চুয়াল কার্ড ইস্যু করতে পারবে। সেবা দিবে অ্যাপসের মাধ্যমে। থাকবে না কোনো বুথ কিংবা কার্ড। বড় নয়, শুধু ছোট ঋণ ইস্যু করতে পারবে ডিজিটাল ব্যাংক। 

এমটিভি’র এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বললেন, প্রতিযোগিতায় টিকে থাকতে ডিজিটাল ব্যাংকের প্রাথমিকভাবে বিনিয়োগ বেশি করতে হবে এবং লাভ পেতেও অপেক্ষা করতে হবে।

খুব বেশি ডিজিটাল ব্যাংকের দরকার নেই বলেও মনে করেন তিনি।

এ অবস্থায় নতুন বছরের শুরুর দিকেই ডিজিটাল ব্যাংকিং কার্যক্রম শুরু হবে বলে প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের।

একাত্তর/আরএ
আর্থিকভাবে দুর্বল পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলোকে অকার্যকর ঘোষণার পর প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।
যুব সমাজের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখায় ২০২৪ সালের ‘গ্লোবাল ইয়ুথ ফিন্যান্সিয়াল ইনক্লুশন অ্যাওয়ার্ড’ পেয়েছে বাংলাদেশ ব্যাংক।
দেশে মোবাইলে এখন প্রতিদিন লেনদেন হয় গড়ে প্রায় ৪ হাজার কোটি টাকা। বড় এই মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) খাতটি সম্প্রতি ইন্টারনেট এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার দিনগুলোতে ধাক্কা খেয়েছে।
দেশে প্রথম ডিজিটাল ব্যাংক গঠনের প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় আট প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক গঠনের...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর