জোর করে একীভূত হওয়ার ভয়ে আগেই সোনালির সঙ্গে সমঝোতা বিডিবিএলের

আপডেট : ১৩ মে ২০২৪, ১২:২১ এএম

একীভূত হতে রাষ্ট্রায়ত্ত সোনালী ও বিডিবিএল ব্যাংক সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে।

রোববার কেন্দ্রীয় ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উপস্থিতিতে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও ব্যবস্থাপনা পরিচালক  আফজাল করিম, বিডিবিএলের চেয়ারম্যান শামীমা নার্গিস ও ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান কাজী।

ব্যাংক একীভূত করার ঘোষণা আসার পর এটি দ্বিতীয় এমওইউ। গত ১৮ মার্চ প্রথম সমঝোতাটি হয় বেসরকারি খাতের এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের মধ্যে।

সমঝোতা স্বাক্ষর সই হওয়ায় এখন নিয়ম মেনে ব্যাংক দুটির সম্পদ ও দায় দেনা নির্ধারণে স্বতন্ত্র নিরীক্ষক নিয়োগ করবে বাংলাদেশ ব্যাংক।

নিরীক্ষা কার্যক্রমের খরচ দেবে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংক দুটির সব শাখা ও প্রধান কার্যালয়ের নিরীক্ষা শেষ করে সম্পদ ও শেয়ার দর কত হতে পারে তা নির্ধারণ করা হবে। এরপর রাষ্ট্রায়ত্ত ব্যাংক দুটি একীভূত হতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।

পুরো প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বিডিবিএল এর পর্ষদে এখন যারা আছেন তারাই থাকবেন বলে জানিয়েছেন বিডিবিএলের চেয়ারম্যান শামীমা নার্গিস।

তিনি সাংবাদিকদের বলেন, ব্যাংকের আর্থিক স্বাস্থ্যের চারটি সূচকের মধ্যে মাত্র একটিতে ভালো অবস্থানে নেই বিডিবিএল। আগামী ছয় মাসের মধ্যে খেলাপিঋণের এ সূচকে খুব একটা উন্নতি করার সুযোগ নেই। তাই একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। বিডিবিএলের প্রভিশন ও মূলধন ঘাটতি নেই। শুধু একটিতে একটু দুর্বল অবস্থায় আছে, তা হলো খেলাপি ঋণ। মার্জারের যে নীতিমালা আছে চারটি ইনডিকেটরের মধ্যে খেলাপি ঋণের বিষয়টা বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

শামীমা নার্গিস বলেন, আগামী ছয় মাসে খেলাপি ঋণের হার ৩৪ থেকে পাঁচ, ১০ বা ১৫ শতাংশেও নামিয়ে আনা সম্ভব না। খেলাপিদের বিরুদ্ধে মামলা করে অর্থ আদায় করতে পাঁচ থেকে ১০ বছর সময় লাগবে।

তিনি বলেন, ব্যাংকগুলো যেমন গ্যারান্টি দিচ্ছে, আগামী এক বছরে এত হাজার কোটি টাকা আনবো, আমি সেই গ্যারান্টি দিতে পারছি না। কারণ আমাদের ব্রাঞ্চের সংখ্যা কম, মাত্র ৫০ টি।’

সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, আমাদের দুই ব্যাংকের দুই ধরনের অভিজ্ঞতা আছে। সেগুলা কাজে লাগিয়ে আমরা এগিয়ে যাবো।

ব্যাংক একীভূত হতে বিডিবিএলকে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হলেও কেনো বিডিবিএল সময় নিলো না- এমন প্রশ্নের উত্তরে শামীমা নার্গিস বলেন, সোনালী ব্যাংকও যে একেবারে ক্লিন, তা নয়। তাদেরও কিছু সমস্যা আছে, আমাদেরও আছে। কার কী সমস্যা আছে, তা কিন্তু বাংলাদেশ ব্যাংক ভালো করে জানে। যেহেতু খেলাপি ঋণে বিডিবিএল একটু দুর্বল, তাই তারা (বাংলাদেশ ব্যাংক) মনে করছে সোনালীর সঙ্গে মার্জ করে দেয়ার।

শামীমা বলেন, গত ৩ এপ্রিল বাংলাদেশ ব্যাংকে আমাদের ডাকা হলো, সোনালী ব্যাংকের পর্ষদও সেখানে ছিলো। তখন বাংলাদেশ ব্যাংক আমাদের জানিয়েছে মার্জারে যাওয়ার বিষয়টি। এরপর সোনালী ব্যাংক আমাদের পছন্দ করলো। আমরাও দেখলাম এখন যদি একীভূত না হই তাহলে, আগামী ডিসেম্বরের পর আমাদের ফোর্সড মার্জারে যেতে হবে। সোনালী ব্যাংক যেহেতু আমাদের নিতে চাইছে, আমরা পর্ষদে সিদ্ধান্ত নিলাম মার্জ হওয়ার।

সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা আফজাল করিম বলেন, বিডিবিএল কর্মচারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আমাদের প্রায় আট হাজার কর্মী আছে, তারপরও অনেক জনবল ঘাটতিতে আছে, আর বিডিবিএল এর ছয়শর মত কর্মী আছে। সুতরাং তাদের শঙ্কার কিছু নাই।

১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশে শিল্প খাতের বিকাশে ‘বাংলাদেশ শিল্প ব্যাংক’ ও ‘বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা’ নামে দুটি আর্থিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়।

২০০৯ সালের নভেম্বরে প্রতিষ্ঠান দুটিকে একীভূত করে সরকার। নতুন নাম হয় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা বিডিবিএল। তখন ব্যাংকটির শাখা সংখ্যা ছিলো ১৭টি।

কেএসএইচ
ভবিষ্যতে ব্যাংকিং খাতের জন্য আরও কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
লেনদেনের নিয়ম লঙ্ঘন করায় বাংলাদেশের সোনালী ব্যাংক পিএলসির ভারত শাখাকে প্রায় এক কোটি রুপি জরিমানা করেছে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। একই অভিযোগে এক কোটি ৪৫ লাখ রুপি...
দু’মাস যেতে না যেতেই ভেস্তে যেতে বসেছে দুর্বল আর সবল ব্যাংক একীভূত করার প্রক্রিয়া। ঋণ খেলাপিতে ডুবন্ত ন্যাশনাল ব্যাংক অন্য কোনো ব্যাংকের সাথে একীভূত হতে চাইছে না।
দেশের সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকের একীভূত করার যে উদ্যোগ নেয়া হয়েছে পুরো ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর