ক্যাশলেস লেনদেন বাড়াতে উঠে যাচ্ছে ক্ষুদ্র মার্চেন্টদের সার্ভিস চার্জ: গভর্নর

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম

দেশে ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন বাড়াতে ক্ষুদ্র মার্চেন্টদের ওপর থেকে সার্ভিস চার্জ তুলে নেওয়ার কথা ভাবছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজনে চার্জের বিকল্প হিসেবে ভর্তুকি দেওয়া হবে এবং এ লক্ষ্যে একটি বিশেষ তহবিল গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ক্যাশলেস লেনদেন ব্যবস্থা জোরদার হলে সমাজে দুর্নীতি কমবে এবং সরকারের রাজস্ব সংগ্রহ বাড়বে। নগদ টাকা বহনের ক্ষেত্রে চুরি, ছিনতাই কিংবা চাঁদাবাজির যে ঝুঁকি থাকে, ক্যাশলেসে তা অনেকাংশেই কমে আসবে। তাই শুরুর দিকে এর জন্য সামান্য কিছু মাশুল দিতে হলেও দীর্ঘমেয়াদি সুরক্ষার কথা বিবেচনা করে ব্যবসায়ীরা তা ইতিবাচকভাবে মেনে নেবেন বলে আমরা আশা করি।

তিনি আরও জানান, চলতি বছরের এক জুলাই থেকে দেশে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক করা হয়েছে এবং বর্তমানে সার্বিক লেনদেন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সব ঠিক থাকলে আগামী বছর থেকেই ক্ষুদ্র মার্চেন্টদের লেনদেনে সার্ভিস চার্জ তুলে নেওয়া হতে পারে।

`ক্যাশলেস লেনদেনে চুরি, ছিনতাই ও চাঁদাবাজির ঝুঁকি থাকে না। এতে যেমন দুর্নীতি কমবে, তেমনি রাজস্ব বাড়বে। ক্ষুদ্র মার্চেন্টদের উৎসাহিত করতে প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও সার্ভিস চার্জ তুলে নেওয়া হবে।'

মোস্তাকুর রহমান, গভর্নর, বাংলাদেশ ব্যাংক

প্রযুক্তিভিত্তিক আর্থিক ব্যবস্থার প্রসারে সরকারের নতুন ভাবনার কথা তুলে ধরে মোস্তাকুর রহমান বলেন, সরকার ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই লক্ষ্য বাস্তবায়নে প্রতিটি নাগরিকের হাতে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া সাধারণ মানুষের সুবিধার্থে ইন্টারনেট সংযোগ ছাড়াই যেন ব্যাংক ও মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর অ্যাপস ব্যবহার করা যায়, সে বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে যৌথভাবে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক। খুব শিগগিরই এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে আশ্বস্ত করেন গভর্নর।

মতবিনিময় সভায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম ত্বরান্বিত করা এবং আদালতে বিচারাধীন ঋণসংক্রান্ত মামলার সংখ্যা কমাতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (অল্টারনেটিভ ডিসপিউট রেজল্যুশন-এডিআর) কার্যক্রম পরিচালনার জন্য মধ্যস্থতাকারী...
প্রতিটি ব্যাংকের জন্য আলাদা সংস্কারের বিষয়ে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে আইএমএফ। একই সাথে ১৫ শতাংশ ভ্যাটহার বাস্তবায়ন করা হবে কি না তারও জবাব চাওয়া হয়েছে। বাংলাদেশ সফর শেষে, অর্থ সচিব ও গভর্নর...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মদিনে তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ এবং নিজের...
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে নৌকা ডুবিতে আট বাংলাদেশির মৃত্যু হয়। এ ঘটনায় মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
দেশের বিভিন্ন শ্রেণির এক হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সহযোগিতা চেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর