আইএমএফের পূর্বাভাসে চিন্তার কিছু নেই: অর্থমন্ত্রী

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৮:২৯ পিএম

চলতি অর্থবছরে বাংলাদেশের মুল্যস্ফীতি খানিকটা কমবে। আর মোট দেশজ উৎপাদন বা ডিজিপি প্রবৃদ্ধি হবে ছয় শতাংশ। যদিও সরকারের লক্ষ্যমাত্রা সাড়ে সাত শতাংশ।

তবে আইএমএফের এমন পূর্বাভাসে চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি মনে করেন, অর্থনৈতিক সংস্কারে সরকারের নেওয়া উদ্যোগগুলো কাজে লাগছে। মানুষের মধ্যে ধীরে ধীরে স্বস্তি ফিরলেও তিনি মনে করেন, যারা নেতিবাচক দৃষ্টিতে দেখে তারা খুশি না।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ওয়াল্ড ব্যাংক আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। 

আইএমএফের ওয়াল্ড ইকোনমিক আউটলুক বলছে, আগামী দুই বছর অপরিবর্তিত তিন দশমিক দুই শতাংশ হারে অর্জিত হবে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি। তবে এসময় কিছুটা চাঙা হবে ইউরোপ আমেরিকার অর্থনীতি।

বাংলাদেশের ক্ষেত্রে সংস্থাটির পূর্বাভাস, ২০২৩-২৪ এর জিডিপি প্রবৃদ্ধি ছয় শতাংশ থেকে কমে ২০২৪-২৫ এ হবে পাঁচ দশমিক সাত শতাংশ হবে। তবে জিডিপি প্রবৃদ্ধি কমলেও আইএমএফ বলছে, ধারাবাহিকভাবে কমবে মূল্যস্ফীতি। তবে ঝুঁকি আছে জ্বালানির দাম বৃদ্ধির।

আইএমএফ বলছে, চলতি  অর্থবছরের বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে ছয় শতাংশ। যদিও সরকারের লক্ষ্যমাত্রা সাড়ে সাত শতাংশ।

তবে জিডিপির প্রবৃদ্ধি কত হলো তার চেয়ে সাধারণ মানুষের চিন্তা মূল্যস্ফীতি কত কমলো, তা নিয়ে। যাতে যা আয় রোজগার হয় তা দিয়ে পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারে।

এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ে মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে এ ব্যাপারগুলো যারা নেতিবাচক দৃষ্টি দিয়ে দেখে তারা খুশি না। 

এদিকে আইএমএফের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে খুব একটা চিন্তায় না থাকা  অর্থমন্ত্রী বলেন, সঙ্কট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশ। বলেন, উই আর কামিং ব্যাক অন ট্র্যাক। আমাদের কারণীয়গুলো কার্যকর করা যাচ্ছে। এগুলো ধীরে ধীরে রেসপন্ড করবে, রাতারাতি নয়। 

টার্গেট প্রবৃদ্ধির বিষয়ে তিনি বলেন, বতর্মানে ভালো অবস্থায় আছে। আর এক সঙ্গে তো আর টার্গেট পূরণ হয়না। 

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের শক্ত উদ্যোগে মূল্যস্ফীতি কমতে শুরু করেছে, যা জানালো আইএমএফও।

ব্যাংকিং খাতে অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনা পুরো অর্থনীতিকে গ্রাস করছে তা দূর করা জরুরি। আর এই অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমেই গড়ে উঠবে নতুন নতুন শিল্প কলকারখানা, বাড়বে কর্মসংস্থান।

একাত্তর/এসি
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে নতুন করে ঋণ নেওয়ার জন্য আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে সরকার। সোমবার (১৩ জুলাই) ঢাকায় সফররত আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠক শেষে অর্থমন্ত্রী...
ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ...
জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য...
গণতান্ত্রিক পুনর্যাত্রার পর দেশের নতুন সরকারের প্রথম এবং বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম বাজেট ঘোষিত হয়েছে। ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানকে সামনে রেখে ২০২৬-২৭...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর