বাংলাদেশের ওপর আমদানি শুল্ক কমালো যুক্তরাষ্ট্র

আপডেট : ০১ আগস্ট ২০২৫, ১১:২৪ এএম

যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে। বৃহস্পতিবার (৩১ জুলাই)  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে এই নতুন শুল্ক হার ঘোষণা করা হয়, যা শুক্রবার (১ আগস্ট) থেকে কার্যকর হবে। এর আগে মার্কিন প্রশাসন বাংলাদেশকে চিঠি দিয়ে ৩৫ শতাংশ শুল্কের কথা জানিয়েছিল। সে হিসেবে শুল্কের হার ১৫ শতাংশ কমানো হয়েছে।

হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত নির্বাহী আদেশে বাংলাদেশসহ অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্কের হার তুলে ধরা হয়েছে। অন্যান্য দেশের মধ্যে রয়েছে:

  • পাকিস্তান: ১৯ শতাংশ
  • আফগানিস্তান: ১৫ শতাংশ
  • ভারত: ২৫ শতাংশ
  • ব্রাজিল: ১০ শতাংশ
  • ইন্দোনেশিয়া: ১৯ শতাংশ
  • মালয়েশিয়া: ১৯ শতাংশ
  • মিয়ানমার: ৪০ শতাংশ
  • ফিলিপাইন: ১৯ শতাংশ
  • শ্রীলঙ্কা: ২০ শতাংশ
  • ভিয়েতনাম: ২০ শতাংশ

চলতি বছরের দুই এপ্রিল বাণিজ্য ঘাটতির কারণ উল্লেখ করে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর উচ্চ হারে পাল্টা শুল্ক আরোপ করেন। তখন বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়। পরে ৯ এপ্রিল এই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়, যাতে বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সুযোগ পায়। আট জুলাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে ট্রাম্প জানান, শুল্ক দুই শতাংশ কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। তবে ৯ জুলাইয়ের পরও শুল্ক কার্যকর করা হয়নি। শুল্ক কমাতে বাণিজ্য চুক্তির জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়।

সেই সময়সীমা শেষে শুক্রবার (১ আগস্ট) থেকে নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা। সে হিসাবে আজ থেকে বাংলাদেশকে বর্তমানের গড় ১৫ শতাংশ ও নতুন পাল্টা শুল্ক ২০ শতাংশ, অর্থাৎ মোট ৩৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে হবে।

শুল্ক কমাতে বাংলাদেশের একটি প্রতিনিধিদল বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছে। প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। দলে আরও রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বাণিজ্যসচিব মাহবুবুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজনীন কাউসার চৌধুরী। তারা মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) এর সঙ্গে টানা তিন দিন (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) আলোচনা করেছেন।

একাত্তর/এসি
যুক্তরাষ্ট্রের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য চুক্তি নিয়ে জয়-পরাজয়ের কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সন্তোষজনক অবস্থায় আছে বাংলাদেশ, এ মুহূর্তে...
চিনির বাজারদর সহনীয় ও স্থিতিশীল রাখতে অপরিশোধিত ও পরিশোধিত চিনির ওপর বিদ্যমান রেগুলেটরি ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক বসানো হচ্ছে। এতে আগের মতো আর শুল্কমুক্ত গাড়ি আমদানি করতে পারবেন না আইনপ্রণেতারা।
একদিন আগেই এসেছে রমজানে নিত্যপণ্য চাল-চিনি-তেল আর খেজুরে করছাড়ের ঘোষণা, কিন্তু রোজার এক মাস আগে এ সিদ্ধান্ত কতটা কাজে আসবে, এ নিয়ে সন্দেহে মুদি বিক্রেতারা। আর, ক্রেতারা জানান দাম যদি কমে তাহলেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর