‘রুবলে লেনদেন শুরু হলে ডলারের ওপর চাপ কমবে’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫১ পিএম

রুবলে বাংলাদেশ-রাশিয়ার বাণিজ্য ও লেনদেন শুরু হলে ডলারের ওপর চাপ কমবে বলে মনে করেন দেশের ব্যবসায়ীরা। তবে সেক্ষেত্রে, বিশ্ববাণিজ্যে বাংলাদেশের লাভ-ক্ষতির অংকটা ভালোভাবে কষে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।

দেশে আমদানি-রপ্তানির লেনদেনের সিংহভাগ এখনো মার্কিন ডলার নির্ভর। গত দেড় বছরে বাংলাদেশি মুদ্রার বিনিময় হারে এই মুদ্রাটির দাম বেড়েছে ২৫ শতাংশের বেশি। এরপরও সরবরাহ ক্রমাগত কমছেই।

ডলার নির্ভরতা কমাতে সম্প্রতি ভারতের সাথে সীমিত আকারে টাকা-রুপিতে বাণিজ্য শুরু করে বাংলাদেশ। ঠিক একই সময়ে বাংলাদেশসহ ৩০টি দেশের সাথে স্ব-স্ব মুদ্রায় লেনদেনের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

তবে বিশ্বে রুবলের সীমিত রিজার্ভ আর বিশ্ববাণিজ্যের লেনদেন রাশিয়ান মুদ্রা খুব বেশি জনপ্রিয় না হওয়ায় রুবলে বাণিজ্যের কথা ভাবলে বাংলাদেশের ঠিক কতোটা লাভবান হবে, সেটাও বড় প্রশ্ন, বলছেন রাশিয়ার সাথে ব্যবসা করা ব্যাংকিং উদ্যোক্তারা।

এনআরবিসি কর্মাশিয়াল ব্যাংকের রাশিয়ায় বাংলাদেশি বিনিয়োগকারী ও চেয়ারম্যান এস এম পারভেজ তমাল বলেন, রাশিয়াতে এখন নিজস্ব একটা মার্কেট তৈরি করার সুযোগ রয়েছে।

একই সাথে রাশিয়ার বেশ কিছু ব্যাংকের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাও দুশ্চিন্তার বিষয়।

এস এম পারভেজ তমাল বলেন, রাশিয়ার বেশিরভাগ শক্তিশালী ব্যাংকগুলো যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায়। তাই আমরা কীভাবে কাজ করবো তা নিয়েও ভাবতে হবে।

টাকা। ইমেজ: সংগৃহীত

টাকা-রুবলে লেনদেনের সিদ্ধান্ত বুঝে-শুনে এবং সতর্কভাবে নিতে হবে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দীন আহমেদ।

তিনি বলেন, ধীরে-সুস্থে, সাবধানে এসব সিদ্ধান্ত নেয়া উচিত।

ডলারের উপর নির্ভরতা কমাতে এমন সিদ্ধান্তকে আপাতভাবে ভালোই মনে করছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির নেতারা। তবে সফলতা কতটুকু আসবে তা এখনই বলা যাচ্ছে না।

বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ড. জামালউদ্দীন বলেন, এ পদ্ধতিতে ডলারে ওপর আমাদের যে খরচ সেটা কমানো সম্ভব।

তারা বলছেন, শুধু রাশিয়া নয়, যে কোন দেশের সাথে কারেন্সি সোয়াপে লাভ-ক্ষতির হিসাব ভালোভাবে না করলে দীর্ঘ মেয়াদে ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ।

 

একাত্তর/আরএ
বিপুল পরিমাণ টাকা ব্যয় করেও সফটওয়্যার আপগ্রেড করতে পারেনি অগ্রণী ব্যাংক। ৩১২ কোটি টাকা খরচের পরও গুণতে হচ্ছে বিপুল লোকসান। উল্টো, এসব কাজে অনিয়মের মাধ্যমে ৯১ কোটি টাকার বিশেষ সুবিধা দেওয়া হয় ফ্লোরা...
দেশে আর্থিক অন্তর্ভুক্তির পরিধি বাড়াতে নো-ফ্রিল অ্যাকাউন্ট বা স্বল্প আয়ের মানুষের ব্যাংক হিসাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ২০২৬ সালের জুন প্রান্তিক শেষে ১০, ৫০ ও ১০০ টাকায় খোলা নো-ফ্রিল অ্যাকাউন্ট,...
পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা ১০ দিন আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
বাজার স্থিতিশীল রাখতে টিসিবি পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর