আখাউড়া দিয়ে প্রথমবার ভারত থেকে এলো মসুর ডাল

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৭:৫৫ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে মসুর ডাল আমদানি করা হয়েছে। এই ট্রাকে পাঁচ টন ডাল আমদানি হয়েছে বলে জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ। 

সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে ভারত থেকে ডাল বোঝাই ট্রাক আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। 

আমদানি প্রতিষ্ঠান সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আক্তার হোসেন জানান, ভারতের এমটিই নামে প্রতিষ্ঠান এই বন্দর দিয়ে ডাল রপ্তানি করেছে। আমদানি করেছেন রাজধানী ঢাকার এশিয়ান ট্রেড ইন্টারন্যাশনাল। 

তিনি বলেন, প্রতি টন মসুর ডালের আমদানি মূল্য ধরা হয়েছে ৯০০ ডলার।

আমদানি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মসুর ডাল আমদানির বিষয়ের সব কাগজপত্র যাচাই-বাছাই হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

একাত্তর/এসি
পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দর দুটিতে যাত্রী আসা-যাওয়াসহ নির্বিঘ্নে চলছে পণ্য আমদানি-রপ্তানি ও খালাসের কাজ।
আখাউড়া স্থলবন্দরে টানা পাঁচ দিনের ঈদে ছুটি শেষ হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। দুই দেশের পণ্যবাহী যানবাহনগুলো যথারীতি আসা যাওয়া করছে। বন্দরে...
ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার (১ ও ২ মার্চ) সকাল থেকে দুই দিনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে...
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এতে শনিবার (১ অক্টোবর) সকাল থেকে বন্দর দিয়ে সব ধরণের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দর দিয়ে...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর