পায়রা ও আখাউরা বন্দরের কার্যক্রম স্বাভাবিক

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৪:২০ পিএম

পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বন্দর দুটিতে যাত্রী আসা-যাওয়াসহ নির্বিঘ্নে চলছে পণ্য আমদানি-রপ্তানি ও খালাসের কাজ।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ খায়রুল আলম বলেন, বুধবার সকাল থেকে স্থলবন্দরের পরিবেশ অনেকটাই স্বাভাবিক। সীমান্ত দিয়ে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। সকালে বেশ কয়েকজন বাংলাদেশি সীমান্তের ওপার থেকে দেশে ফিরেছেন। বাংলাদেশ থেকে মাছ নিয়ে ১০/১২টি ট্রাক ও কাভার্ড ভ্যান বন্দরে অপেক্ষা করছে। ইতিমধ্যে ৩/৪টি মাছবাহী ট্রাক ভারতে প্রবেশ করেছে।

এদিকে পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান জানান, দেশের তৃতীয় সমুদ্র বন্দর পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরের আমদানি-রপ্তানি, পণ্য লোড-আনলোডিংসহ সব ধরণের অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। 

তিনি জানান, গত দুই ডিসেম্বর পায়রা বন্দরে ইন্দোনেশিয়ার কয়লাবাহী জাহাজ এমভি  ‘ওয়াইএম অ্যাডভ্যান্স’ ৬০ হাজার ৫০০ মেট্রিকটন কয়লা নিয়ে এসেছে। প্রথমে আউটারে লাইটারিংয়ের মাধ্যমে ৪৩ হাজার মেট্রিকটন কয়লা খালাস করা হয়। বুধবার বন্দরের বিসিপিসিএল জেটিতে ওই জাহাজের বাকি ১৭ হাজার ৫০০ মেট্রকটন কয়লা খালাসের কাজ চলছে। 

এর আগে ২৪ নভেম্বর কয়লা নিয়ে এসেছিল ইন্দোনেশিয়ার আরেকটি জাহাজ ‘প্যাক এলকোর’। ওই জাহাজেও ৬০ হাজার ৫০০ মেট্রিকটন কয়লা এসেছিল। সেটি কয়লা খালাস করে ফিরে যাওয়ার জন্য বর্তমানে আউটারে অবস্থান করছে বলেও জানান তিনি।

এদিকে একই দিন এর ভিন্ন চিত্র দেখা গেছে সিলেটে। জেলাটির সীমান্তের ওপারে বিক্ষোভের কারণে জকিগঞ্জ, সুতারকান্দি, তামাবিল বন্দর আমাদানি-রপ্তানি বন্ধ আছে।

একাত্তর/এসি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে মসুর ডাল আমদানি করা হয়েছে। এই ট্রাকে পাঁচ টন ডাল আমদানি হয়েছে বলে জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ। 
ডলার সংকটের কারণে কয়লার দাম দিতে না পারায় সাময়িকভাবে বন্ধ হলো দেশের বৃহত্তম তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, পায়রা বিদ্যুৎকেন্দ্র। শনিবার বিদ্যুৎকেন্দ্রটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ-চীন...
আখাউড়া স্থলবন্দরে টানা পাঁচ দিনের ঈদে ছুটি শেষ হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। দুই দেশের পণ্যবাহী যানবাহনগুলো যথারীতি আসা যাওয়া করছে। বন্দরে...
ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার (১ ও ২ মার্চ) সকাল থেকে দুই দিনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর