আগের চুক্তি নয়, আইএমএফের নতুন ঋণ কর্মসূচি চায় সরকার: অর্থমন্ত্রী

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০২:৫১ পিএম

ফ্যাসিস্ট আমলের নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আগের কর্মসূচি থেকে সরে এসে জনগণের স্বার্থে নতুন করে ঋণ কর্মসূচিতে যুক্ত হতে চায় নির্বাচিত সরকার। পাশাপাশি আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণ কর্মসূচিতে জনগণের স্বার্থ সুরক্ষা করা হয়নি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (১২ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইএমএফের সঙ্গে ফ্যাসিস্ট আমলের চুক্তি থেকে বেরিয়ে এসেছে নির্বাচিত সরকার। আগের প্রোগ্রামটি দেশের স্বার্থ সংশ্লিষ্ট ছিলো না। আওয়ামী লীগের সরকার যে ঋণ কর্মসূচি নিয়েছিলো, তা জনগণের স্বার্থ সুরক্ষা করেনি। তবে আইএমএফের আগের কিস্তির টাকা পাওয়া নিয়ে কোনো চিন্তা নেই বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন তিনি।

এর আগে আইএমএফ মিশন প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্যতা যাচাই, অর্থনৈতিক সংস্কার ও সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অর্থ সচিবের সঙ্গে বৈঠক করে। ২০২৩ সালে আইএমএফের অনুমোদিত পূর্ববর্তী ঋণ কর্মসূচির কিছু অংশ এখনও বকেয়া রয়েছে। এ নিয়ে প্রায় এক বছর আলোচনা চললেও শেষ পর্যন্ত সেই অর্থ ছাড় হয়নি। তবে সরকার এখন সম্পূর্ণ নতুন একটি ঋণ কর্মসূচির মাধ্যমে আইএমএফের সঙ্গে যুক্ত হতে চায়।

রোববার অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফ প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা থাকলেও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজার কারণে পূর্বনির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়। নতুন সূচি অনুযায়ী,  সোমবার (১৩ জুলাই) বেলা পৌনে ১১টায় অর্থমন্ত্রীর সঙ্গে আইএমএফের এই বৈঠক অনুষ্ঠিত হবে।

দেশের অর্থনৈতিক গতিশীলতা ও বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে অর্থমন্ত্রী বলেন, দেরিতে হলেও ভিসা নীতির পরিবর্তন দরকার। ভিসা নীতির পরিবর্তন হলে দেশের বিনিয়োগ আরও বাড়বে বলে মন্তব্য করেন তিনি।

একাত্তর/এসি
জাতীয় সংসদে কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস হয়েছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য...
ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির কারণে সৃষ্ট খেলাপি ঋণের অর্থ অবৈধভাবে বিদেশে পাচারের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রায় ৩০টি ব্যাংক ঋণের অর্থ পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...
গণতান্ত্রিক পুনর্যাত্রার পর দেশের নতুন সরকারের প্রথম এবং বাংলাদেশের ইতিহাসের বৃহত্তম বাজেট ঘোষিত হয়েছে। ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানকে সামনে রেখে ২০২৬-২৭...
দেশের ইতিহাসের বৃহত্তম বাজেট নিয়ে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের টেলিযোগাযোগ বাজারে সুস্থ প্রতিযোগিতা বজায় রাখতে টেলিটককে সরকারি মালিকানাতেই রাখা হবে।
মোবাইল কোর্ট আইন ও সংশ্লিষ্ট বিধানসমূহের আওতায় পরিচালিত মামলার সাজার আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আগামীকাল সোমবার (১৩ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পূর্বনির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। 
সরকার গঠনের পর প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর