আর্জেন্টিনার কাছে হারের পর রেফারিকে ধুয়ে দিল সুইসরা!

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর ক্ষোভে ও হতাশায় ফেটে পড়েছে সুইজারল্যান্ড শিবির। ম্যাচের ৭২তম মিনিটে স্ট্রাইকার ব্রিল এমবোলোর বিতর্কিত লাল কার্ড নিয়েই মূলত যত কাণ্ড!

ভিডিও রেফারি রিভিউয়ের পর রেফারি সিলভা পিনহেইরো যখন আলবিসেলেস্তে মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের ফাউল ও হলুদ কার্ড বাতিল করে উল্টো এমবোলোকেই ‘সিমুলেশন’ বা অভিনয়ের দায়ে দ্বিতীয়বার বুকিং দিয়ে মাঠছাড়া করলেন, তখন থেকেই সুইস ডাগআউটে আগুন ধরে যায়।

মুরাত ইয়াকিন: একটি জঘন্য ভুলের কারণে আমাদের এভাবে শাস্তি পেতে হলো   ছবি: সংগৃহীত
ম্যাচের পর রেফারিংয়ের এই গলদ নিয়ে সুইস ম্যানেজার মুরাত ইয়াকিন তাঁর ভেতরের সবটুকু ঝাঁজ উগরে দিয়েছেন। রেফারির এই অবিশ্বাস্য কাণ্ড নিয়ে মুরাত ইয়াকিন সরাসরি তোপ দেগে বলেন:

‘একটি জঘন্য ভুলের কারণে আমাদের এভাবে শাস্তি পেতে হলো। ওই কার্ড দেওয়ার কোনো ভিত্তিই ছিল না। আমি কিছুতেই এটা মাথায় ঢোকাতে পারছি না। সেখানে পরিষ্কার কন্টাক্ট (ধাক্কা) ছিল, রেফারি এবং ভিএআর কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছাল তা আমার বোধগম্য নয়। এই সিদ্ধান্তটি স্রেফ অবিশ্বাস্য এবং আমি এর তীব্র বিরোধিতা করছি’।

ফিফা বা রেফারিরা সরাসরি আর্জেন্টিনাকে কাপ পাইয়ে দিতে পক্ষপাতিত্ব করছে কিনা, এমন গুরুতর অভিযোগ সরাসরি না করলেও, এই একটি সিদ্ধান্তই যে ম্যাচের ভাগ্য লিখে দিয়েছে তা অকপটে স্বীকার করেছেন সুইস বস। তিনি বলেন, আমি বলব না যে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া হয়েছে। ম্যাচটি উন্মুক্ত ছিল, দুই দলই ভালো ফুটবল খেলার চেষ্টা করেছে। কিন্তু দুঃখের বিষয়, আজ ফুটবলের জয় হয়নি। একটি ভুলের মাশুল দিতে হলো আমাদের। এখন অভিযোগ করে লাভ নেই, আর্জেন্টিনাকে অভিনন্দন জানাতেই হচ্ছে।

আকানজি: যখন রেফারিও আপনার বিপক্ষে খেলতে নামে, তখন ম্যাচ বাঁচানো কঠিন   ছবি: সংগৃহীত
লাল কার্ডের আগ পর্যন্ত ম্যাচটি সম্পূর্ণ সুইসদের নিয়ন্ত্রণে ছিল দাবি করে ইয়াকিন বলেন, আমাদের গেম প্ল্যান দারুণভাবে কাজ করছিল। ম্যাচের খতিয়ান দেখলে স্পষ্ট বুঝবেন, আমরা আমাদের প্রতিপক্ষের চেয়ে স্পষ্ট ব্যবধানে এগিয়ে এবং সুপিরিয়র ছিলাম। ম্যাচে সমতা ফিরিয়ে মোমেন্টাম তখন আমাদের দিকে, আমরা যখন ফ্রেশ কিছু অ্যাটাকিং প্লেয়ার নামানোর ছক কষছি, ঠিক তখনই এই ভুল সিদ্ধান্তটি আমাদের মেরুদণ্ড ভেঙে দিল।

দলের প্রধান স্ট্রাইকার এমবোলোর পাশে দাঁড়িয়ে ইয়াকিন যোগ করেন, আমাদের এভাবে পঙ্গু করে দেয়া হলো কেন, আমি জানি না। এমবোলো পুরো ম্যাচে জানপ্রাণ দিয়ে লড়েছে, প্রচুর মার খেয়েছে। অথচ কোনো কারণ ছাড়াই তাকে এমন শাস্তি দেওয়া হলো। তবে আমার ছেলেরা আজ মাঠের হিরো ছিল।

শুধু কোচই নন, সুইস ফুটবলাররাও ম্যাচ শেষে ক্ষোভের আগ্নেয়গিরি উগরে দিয়েছেন। ম্যান সিটির ডিফেন্ডার আকানজি তো রেফারিকে সরাসরি কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, যখন আপনি জানবেন ম্যাচটা আপনি অনায়াসে জিততে পারতেন, তখন এভাবে বিদায় নেওয়াটা চরম বেদনাদায়ক। যখন রেফারিও আপনার বিপক্ষে খেলতে নামে, তখন ম্যাচ বাঁচানো কঠিন। আমি সাধারণত রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করি না, তবে ক্যারিয়ারে এত একপেশে ম্যাচ আমি কখনো খেলিনি, যেখানে সব সিদ্ধান্ত একটা দলের পক্ষেই গেছে! আর্জেন্টিনার প্লেয়াররা ডাইভ দিলেও একটা হলুদ কার্ড পর্যন্ত দেখানো হয়নি।

গ্রানিট জাকা:রেফারির একটা মাত্র ফালতু সিদ্ধান্ত পুরো ম্যাচটাকে খুন করে ফেলেছে     ছবি: সংগৃহীত
মিডফিল্ডার রেমো ফ্রয়লারও ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আমরা রক্তগরম করা ফুটবল খেলছিলাম, আর্জেন্টিনার ওপর তুমুল চাপ সৃষ্টি করেছিলাম... ঠিক ওই লাল কার্ডের আগ পর্যন্ত। এরপর পুরো ম্যাচটা ভেঙে চুরমার হয়ে গেল। বিশ্বকাপের এত বড় একটা ম্যাচে ভিএআর কীভাবে এমন একটা কাণ্ডজ্ঞানহীন হস্তক্ষেপ করে, তা আমার মাথায় আসে না।

তবে সবশেষে সবচেয়ে কড়া ও 'সসি' পাঞ্চটি মেরেছেন সুইস কাপ্তান গ্রানিট জাকা। ক্ষোভ চেপে রেখে তিনি সোজা জানিয়ে দেন, নিয়ম তো নিয়মই, ওটা আমরা বদলাতে পারব না। তবে রেফারির এই একটা মাত্র ফালতু সিদ্ধান্ত পুরো ম্যাচটাকে সেখানেই খুন করে ফেলেছে! মাঠের রেফারিং নিয়ে সুইসদের এই তুমুল হাহাকার আর ক্ষোভ আগামী সেমিফাইনালের আগে আর্জেন্টিনার ওপর বাড়তি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে কিনা, তা-ই এখন দেখার বিষয়।

একাত্তর/এআরএস
মাঠে গোল করে উল্লাসে মেতে ওঠা, পরমুহূর্তেই রেফারি লাল কার্ড উঁচিয়ে ধরা- এমন নাটকে হয়তো সিনেমাকেও হার মানায়! ম্যাচের উত্তেজনায় প্রতিপক্ষ ফুটবলারের চুল টেনে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন রিয়াল...
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর