সংসদ প্রাঙ্গণেই চিরনিদ্রায় শায়িত জমির উদ্দিন সরকার

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৮:৫৬ পিএম

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দুই দফা জানাজার পর জাতীয় সংসদ চত্বরে দাফন সম্পন্ন হয়েছে। 

রোববার (১২ জুলাই) বাদ আসর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। 

জানাজা পূর্বে সরকারি দলের পক্ষ থেকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিরোধী দলের পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তারা ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। 

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) তার বক্তব্যে বলেন, তিনি এমন একজন মানুষ ছিলেন যাকে নিয়ে কারো অভিযোগ ছিলো না। 

এর আগে বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। 

মরহুমের ছেলে সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমির জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার চলাচলে বিধি নিষেধ থাকায় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এর মরদেহ তার নিজ এলাকা পঞ্চগড়ে নেয়া সম্ভব হচ্ছে না। এজন্য পরিবারের পক্ষ এলাকাবাসীর কাছে আন্তরিক দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করা হচ্ছে। 

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার রোববার ভোর সোয়া চারটার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী নূর আখতার, কন্যা নিলুফার জমির এবং দুই পুত্র নওশাদ জমির ও নওফেল জমিরসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আরবিএস
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইয়ের সময় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন নিহত হওয়ার ঘটনায় প্রধান সন্দেহভাজন মো. পনি ওরফে প্যারা পনি ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।
রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মারা গেছেন।
সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন ও জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। 
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন, দায়িত্বশীল ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর