হালান্ড ফল মেনে নিলেও, বাবা বললেন ‘ডাকাতি’

আপডেট : ১২ জুলাই ২০২৬, ০৮:৪১ পিএম

মায়ামির তপ্ত মাঠে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে নরওয়ের বিশ্বকাপ স্বপ্ন ভাঙার পর মাঠের ভেতরের উত্তেজনা এবার আছড়ে পড়ল মাঠের বাইরে! নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ডের বাবা তথা সাবেক লিডস মিডফিল্ডার আলফ-ইঙ্গে হালান্ড রেফারিং নিয়ে সরাসরি ক্ষোভ উগরে দিয়ে দাবি করেছেন, তার দেশকে আক্ষরিক অর্থেই ‘ডাকাতি’ করা হয়েছে।

থমাস টুখেলের ইংল্যান্ডকে কটাক্ষ করে তিনি বলেছেন, থ্রি-লায়ন্সরা আসলে রেফারির দয়ায় বেঁচে গেছে! তবে এত ক্ষোভের পরও তিনি আশা প্রকাশ করেছেন, নরওয়েকে বিদায় করা ইংল্যান্ডই যেন এবার বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরে।


ম্যাচের পর খ্যাতনামা সাংবাদিক হেনরি উইন্টারের একটি এক্স (টুইটার) পোস্টের জবাবে হালান্ড সিনিয়র বেশ ঝাঁজালো সুরে লেখেন, রেফারির দয়ায় বাঁচলেন। আশা করি তোমরাই এখন বিশ্বকাপ জিতবে। তবে মনে হচ্ছে আজ আমাদের পকেট মারা হয়েছে। এর আগে জুড বেলিংহামের ম্যাচ জেতানো দ্বিতীয় গোলের পর তিনি সামাজিক মাধ্যমে টিপ্পনী কেটে লেখেন, দারুণ খেলেছ বেলিংহাম এবং রেফারি!

এখানেই শেষ নয়, ম্যাচের সময় গ্যালারিতে বসা আলফ-ইঙ্গে হালান্ডকে টিভিতে দর্শকদের দিকে দুই আঙুল উচিয়ে অশালীন ইশারা করতেও দেখা যায়। ইংলিশ ডিফেন্ডার ডিজেড স্পেন্স পেনাল্টি পাওয়ার জন্য ‘ডাইভ’ দিয়েছেন, এমন দাবি তুলে গ্যালারিতে কারো সাথে তাঁর তুমুল তর্কাতর্কি বেঁধে গিয়েছিল, যদিও পরে ভিএআর এসে সেই পেনাল্টি বাতিল করে দেয়।

এই ম্যাচে বিতর্কের বারুদ যেন একটু বেশিই মজুত ছিল। ম্যাচের এক পর্যায়ে কর্নার থেকে তরবিয়র্ন হেগেমের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে পারত নরওয়ে। কিন্তু রেফারি দাবি করেন, গোল হওয়ার ঠিক আগে আর্লিং হালান্ড ইংল্যান্ডের এলিয়ট অ্যান্ডারসনকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন, যার ফলে গোলটি বাতিল হয়। এটি নিয়েই মূলত ক্ষেপেছেন হালান্ডের বাবা।


এছাড়া ইংল্যান্ডের প্রথম গোলটি নিয়েও এক বিচিত্র আইনি ও প্রযুক্তিগত বিতর্ক তৈরি হয়েছে। মাঠের ওপর ঝুলে থাকা ওভারহেড তারে লেগে বলের গতিপথ বদলে গিয়েছিল কিনা, তা নিয়ে প্রশ্ন তুলেছে নরওয়ে শিবির। নরওয়ে বস স্টেল সোলবাকেন ক্ষোভ প্রকাশ করে বলেন, নরওয়ের একটি গোলকিক ওপরের তারে লেগে দিক হারিয়ে যেন সরাসরি ‘স্বর্গ থেকে নিচে এসে ড্রপ খেয়েছিল’! তবে ফিফার ‘হাই-টেক’ বল সেন্সর প্রযুক্তির ডেটা পরীক্ষা করে জানানো হয়েছে, তারের সাথে বলের কোনো স্পর্শই হয়নি।

বাবার উল্টো সুরে 'শান্ত' হালান্ড জুনিয়র:  বাপ কা বেটা? এই ক্ষেত্রে সমীকরণটা একটু ভিন্ন! বাবা আলফ-ইঙ্গে যখন রেফারিকে ধুয়ে দিচ্ছেন, তখন ছেলে আর্লিং হালান্ড কিন্তু পরাজয় মেনে নিয়ে রেফারিদের ওপর কোনো দোষ চাপাতে রাজি হননি।


ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার বেশ পরিপক্ব ও বাস্তববাদী এক মন্তব্য করে বসেন, স্বাভাবিকভাবেই, কাগজে-কলমে এবং খেলোয়াড়দের মানের দিক থেকে ইংল্যান্ডই সেরা দল। আর ফুটবল দুনিয়ায় বড় দলগুলো সাধারণত এই ধরনের সূক্ষ্ম সিদ্ধান্তগুলো নিজেদের পক্ষেই পেয়ে থাকে। আমি যখন ম্যানচেস্টার সিটির হয়ে খেলি, তখনও সাধারণত বড় দল হিসেবে অনেক সিদ্ধান্ত আমাদের ভাগ্যেই জুটে যায়!

বাবার মতো মাঠের বাইরে কাদা ছোড়াছুড়িতে না গিয়ে হালান্ড জুনিয়র মাঠের রূঢ় সত্যটাকেই মেনে নিয়েছেন। তবে মাঠের এই সব বিতর্ক ও বাপের ঝাল পেছনে ফেলে টুখেলের শিষ্যরা এখন আগামী বুধবারে আর্জেন্টিনার বিরুদ্ধে সেই মহাকাব্যিক সেমিফাইনালের মহারণে নামার জন্য কোমর বাঁধছে!

তথ্যসূত্র: ইএসপিএন

একাত্তর/এআরএস
২০৩০ সালের ফিফা বিশ্বকাপ ফাইনাল আয়োজনের দৌড়টি এখন শুধু একটি খেলার মাঠের সিদ্ধান্ত নয়, রীতিমতো এক হাই-ভোল্টেজ রাজনৈতিক ও কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। স্পেনের ঐতিহ্যবাহী রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো...
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেনের কাছে পরাজয়ের তিক্ততা নাকি বিশ্বমঞ্চে মল্লযুদ্ধ, কোনটি বেশি দাগ কাটল আর্জেন্টিনার গায়ে? শিরোপা হারানোর রেশ কাটতে না কাটতেই এবার ফিফার শাস্তির খড়গ এসে পড়ল...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর