স্বর্ণের দাম বাড়ছেই

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১০:৪৬ পিএম

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) । এক হাজার ৫০৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম তারা ঠিক করেছে এক লাখ ২৬ হাজার ছয় টাকা। দেশের ইতিহাসে এই দাম সর্বোচ্চ।

শুক্রবার (২৩ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর হবে। বৃহস্পতিবার পর্যন্ত ২২ ক্যারেট স্বর্ণের এক ভরি বিক্রি হয়েছিলো এক লাখ ২৪ হাজার ৫০১ টাকা।

বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম এক লাখ ২৬ হাজার ছয় টাকা, ২১ ক্যারেটের দাম এক লাখ ২০ হাজার ২৭৯ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ তিন হাজার ৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির ভরির দাম ৮৫ হাজার ২৪০ টাকা হবে।

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপার ভরি দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম দুই হাজার ৬০ টাকা, ১৮ ক্যারেটের দাম দুই হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির ভরির দাম এক হাজার ২৮৩ টাকা।

কেএসএইচ
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। চার দিনের ব্যবধানে দাম সমন্বয় করে এবার ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।...
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স...
দেশের বাজারে স্বর্ণালঙ্কারের দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে এতে ভ্যাটসহ দুই লাখ ১৯ হাজার ৮০৮ টাকা...
টানা দুই দফা কমার পর এবার ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের দাম বাড়ানো হয়েছে দুেই হাজার ২১৬ টাকা। এতে...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন। এ সময় তিনি পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং পথচারীদের স্বাচ্ছন্দ্যে চলাচল...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর