রূপগঞ্জে নছিমনের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু ঢামেকে

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৭:৪৭ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচালিত নছিমনের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনা ঘটলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে ওই ব্যক্তির মৃত্যু হয়।

নিহত মো. অলিউল্লাহ (৪৫) আড়াইহাজার উপজেলার ধুপতাঁরা সত্যাবালি গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। তিনি এক মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন। কাজ করতেন একটি টেক্সটাইল মিলে।

নিহতের চাচাতো ভাই ইসমাইল হোসেন জানান, সকালে রূপগঞ্জের বরপা গ্রামের টেক্সটাইল মিল থেকে আড়াইহাজারের বাসা ফেরার পথে একটি ব্যাটারিচালিত নসিমন তাকে ধাক্কা দেয়। এসময় স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া, জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি বলেন, ভোলার যে প্রাকৃতিক সম্পদ আছে সেই সম্পদ আমরা দেশের মানুষের জন্য যেমন ব্যবহার করতে চাই; পাশাপাশি ভোলার মানুষ যাতে উপকৃত হয় সেটিও আমাদের লক্ষ্য।
যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানো এবং আয় বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে গত ছয় মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বাংলাদেশ রেলওয়ের আয় ২২৫ কোটি টাকা বেড়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল...
পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিবাচক পরিবর্তনে ছোট ছোট ভালো কাজ করার পরামর্শও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর