কাজীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

আপডেট : ২৮ আগস্ট ২০২৩, ০৭:২০ পিএম

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। রোববার রাতে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

নিহত মোসা. জিন্নাতুল বেগম (৬০) দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার মৃত মনিরুজ্জামানের মেয়ে। তিনি তিন ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

নিহতের নাতি সাজু আহমেদ জানান, কাজীপাড়া বাস স্টেশনের কাছে তাদের বাসা। রোববার সন্ধ্যার পর কেনাকাটার জন্য তার দাদি বের হয়েছিলেন। এসময় রাস্তা পারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় জিন্নাতুল বেগম গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায় পরে সেখান থেকে তাকে ঢামেকে পাঠানো হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে থাকাকালীন ইটের আঘাতে আহত সাজিদ চৌধুরী রাফি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
ব্যাংক রেজ্যুলেশন আইন ২০২৬ বিল নিয়ে জাতীয় সংসদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বক্তব্য দিতে গিয়ে সরকারের তীব্র সমালোচনা করলে সংসদে হট্টগোল শুরু হয়।
প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
তিনি বলেন, ভোলার যে প্রাকৃতিক সম্পদ আছে সেই সম্পদ আমরা দেশের মানুষের জন্য যেমন ব্যবহার করতে চাই; পাশাপাশি ভোলার মানুষ যাতে উপকৃত হয় সেটিও আমাদের লক্ষ্য।
যুদ্ধের প্রভাবে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর