ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা, অভিযানে গ্রেপ্তার ২

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৮ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট রউফনগর এলাকায় ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টিম কারখানাটিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরির সময় হাতেনাতে রিপন (৩৫) ও শাহিন (২৭) নামের দুই অস্ত্র তৈরির কারিগরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরিকৃত দুটি  রিভলবার উদ্ধার করা হয়।

ঢাকা জেলা পুলিশ, ঢাকা জেলা ডিবি পুলিশ (দক্ষিণ), কেরানীগঞ্জ দক্ষিণ ও মডেল থানা পুলিশের সমন্বয়ে দুই ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ৮টায় অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে একটি চক্র কাজ করছে বলে আমাদের কাছে তথ্য ছিল। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অস্ত্র কারখানাটির সন্ধান পেয়েছি। আটককৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তাদের সাথে আরো কেউ জড়িত আছে কিনা এবং ইতিপূর্বে এই অস্ত্র আরো কোথাও বানিয়ে বিক্রি করেছে কিনা বিস্তারিত তথ্য জানা যাবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোবাশ্বেরা হাবিব, কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর, ঢাকা জেলা ডিবি দক্ষিণের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ  জাহাঙ্গীর আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার কর্মকর্তা শাহ-জামান, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা।

একাত্তর/এআর
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর