এডিসি হারুনের ওপরই প্রথম হামলা হয়, অভিযোগ ডিবির হারুনের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১১ পিএম

সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের রমনা বিভাগের এডিসি হারুন অর রশিদের ওপর রাষ্ট্রপতির সহকারী একাস্ত সচিবই (এপিএস) প্রথমে হামলা চালান বলে দাবি করেছেন ডিবি পুলিশ প্রধান হারুন অর রশিদ।

মঙ্গলবার সাংবাদিকদের তিনি বলেন, রাষ্ট্রপতির এপিএস ঘটনাটি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের না জানিয়ে ছাত্রলীগ নেতাদের ঘটনাস্থলে আসতে বলেন।

এদিকে ডিএমপি কমিশনার জানিয়েছেন, ঘটনায় জড়িত দুজন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে।

শনিবার রাতে ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে শাহবাগ থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ ওঠে ডিএমপির রমনা জোনের সমায়িক বরখাস্ত হওয়া এডিসি হারুনের বিরুদ্ধে।

বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে, এক নারী পুলিশ সদস্য ও রাষ্ট্রপতির এপিএসের সাথে হারুনের বাগবিতণ্ডা হয়। পরে হারুন দুই ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় তুলে নিয়ে নির্যাতন করেন।

কিন্তু ডিবির অতিরিক্ত কমিশনার হারুন বলেন, এপিএস মামুন একজন সরকারি কর্মকর্তা হলেও, পুলিশের ওপর প্রথম হামলা তিনিই করেছিলেন। তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে,হাসপাতালের ভেতর একজন পুলিশ কর্মকর্তাকে ধাওয়া করে তার চশমা ভেঙে ফেলেন।

ডিবি প্রধান বলেন, ‘উনিতো (রাষ্ট্রপতির এপিএস) ইচ্ছা করলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে পারতেন। তা না বলে, অন্য কাউকে ডেকে এনে একটা বেসরকারি হাসপাতালে গিয়ে, একজন পুলিশ কর্মকর্তাকে আঘাত করা; এটারও তদন্ত হওয়া উচিত।  

মঙ্গলবার দুপুরে আহত ছাত্রলীগ নেতাদের দেখতে হাসপাতালে যান ডিএমপি কমিশনার খোন্দকার গোলাম ফারুক।

পরে সাংবাদিকদের তিনি জানান, ঘটনার সাথে দুজন কর্মকর্তার জড়িত থাকার তথ্য মিলেছে। তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ডিএমপি কমিশনার বলেন, ‘সার্বিক ঘটনা তদন্ত করে, কেন ঘটনাটা ঘটলো, কে কে দোষী, কতটুকু দোষী সমগ্র বিষয়ে তারা মতামত ও সুপারিশ আমাদের কাছে দেবে। এরপর আমরা ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে সুপারিম করবো।

ডিএমপি কমিশনার জানান, আহত আনোয়ার হোসেনের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ রাখছে পুলিশ।

ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে থানায় নিয়ে বেধড়ক মারধরের ঘটনায় আলোচিত এডিসি হারুনকে সোমবার সাময়িক বরখাস্ত করা হয়।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দুই নেতাকে শাহবাগ থানায় ধরে নিয়ে ব্যাপক মারধর করা হয়। এদের মধ্যে একজনের সামনের কয়েকটি দাঁত উপড়ে ফেলা হয়েছে।

ছাত্রলীগের ওই দুই নেতার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ওই ঘটনার পর প্রথমে এডিসি হারুনকে ডিএমপির দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়। ওইদিন সন্ধ্যায় তাকে সরিয়ে দেয়া হয় আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন)।

কেএসএইচ
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প পূর্বাচল নতুন শহর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের...
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর