৮৭ টাকার স্যালাইন ৩৫০ টাকা, মামলার হুমকি ওষুধ প্রশাসনের

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৭ পিএম

ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির পর ব্যাপক হারে বেড়েছে শিরায় দেওয়া স্যালাইনের চাহিদা। সেই সুযোগে ৮৭ টাকার হাজার মিলি লিটার এক ব্যাগ স্যালাইন এখন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ৩৫০ টাকায়। ওষুধ প্রশাসন জানিয়েছে, কেউ বেশি দাম নিলে তার বিরুদ্ধে ড্রাগ কোর্টে মামলা করা হবে। 

বুধবার রাজধানীর কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সভা কক্ষে আয়োজিত স্যালাইনের উৎপাদনকারী প্রতিষ্ঠান, পাইকারি, খুচরা বিক্রেতা ও সংশ্লিষ্টদের সঙ্গে সভায় এ কথা বলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আশরাফ হোসেন।

সভায় ওষুধ প্রশাসন অধিদপ্তর জানায়, গেলো ১০/১২ বছরে স্যালাইনের দাম এক টাকাও বাড়ানো হয়নি। উৎপাদনকারীদের ভাষ্য, এখন ৯ লাখ ব্যাগ বেশি স্যালাইন উৎপাদন করা হচ্ছে। 

স্যালাইন উৎপাদন ও বাজারজাত করে এমন সাতটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, স্বাভাবিক সময়ে মাসে যেখানে গড়ে ৪৪ লাখ ব্যাগ স্যালাইন উৎপাদন হতো, সেখানে এখন উৎপাদন হচ্ছে ৫৩ লাখ ব্যাগ। 

তবে স্যালাইন পাওয়া যাচ্ছে না এমন অভিযোগ এনে উৎপাদনকারীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে লিপ্ত হন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা।

এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক আশরাফ হোসেন বলেন, ২০১৩ সালের পর স্যালাইনের দাম বাড়ানো হয়নি। কেউ বেশি দাম নিলে তার বিরুদ্ধে ড্রাগ কোর্টে মামলা করা হবে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান বলেন, কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে এমআরপির বাইরে এক টাকাও বেশি দাম নিলেই তারা ব্যবস্থা নেবেন। 

মতবিনিময় সভায় অনিয়মে জড়িতদের ড্রাগ লাইসেন্স বাতিলের সুপারিশ করেছেন এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা।

 

একাত্তর/এসি
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
ঢাকার হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর উপস্থিতি বেশি না হলেও, স্বস্তির ঢেকুর তোলার সুযোগ নেই বলে জানিয়েছেন কীটতত্ববিদরা।
দীর্ঘ ছয় মাস ধরে ডেঙ্গু প্রতিরোধ ও বিস্তার ঠেকাতে টেলিভিশন চ্যানেল, রেডিও, প্রিন্ট, অনলাইনসহ নানা মাধ্যমগুলোতে জনস্বার্থে সচেতনতা বার্তা প্রচার বন্ধ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৮৮৮ জন।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর