খোকনসহ বিএনপিপন্থী ১৩ আইনজীবীর আগাম জামিন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম

পুলিশের ওপর হামলার অভিযোগের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং আইন সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালসহ ১৩ জনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার এ জামিন দেন বিচারপতি মোঃ জাকির হোসেন এবং মো. শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। একইসঙ্গে ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণের নির্দেশও দেয়া হয়েছে।

আগাম জামিন পাওয়া অন্য আইনজীবীরা হলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান খান, দেওয়ান হুমায়ূন কবির রিপন, আল ফয়সাল সিদ্দিকী, মো. কাইয়ুম, মো. শাহাদাত হোসেন আদিল, রাসেল আহমেদ, মহিদুল ইসলাম শিপন, আশরাফ জালাল খান মনন।

এর আগে ১২ সেপ্টেম্বর রাতে বিএনপিপন্থী আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। রাজধানীর কোতোয়ালি থানায় উপ পরিদর্শক মো: শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন।

গত ১২ সেপ্টেম্বর ঢাকা জজকোর্ট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী আইনজীবীদের পদযাত্রায় পুলিশের সঙ্গে সহিংসতা হয়। পুলিশের ব্যাপক লাঠিচার্জে অন্তত ৫০ জন আইনজীবী আহত হন।

আইনজীবীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগ, ‘স্বঘোষিত শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঢাকা আইনজীবী সমিতির সামনে জড়ো হন আইনজীবীরা।

এরপর সরকারবিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড লইয়ার্স ফোরামের (ইউএলএফ) উদ্যোগে পদযাত্রা শুরু হয়। 

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর