রাজধানীর উত্তর বাড্ডায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার বিকেলে প্রগতি স্বরণীর ফুটওভার ব্রিজে নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মজিবুল হক (৬৫) চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার লালা নগর গ্রামের মৃত শফিউল ভূঁইয়ার ছেলে।
বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম পারভেজ জানান, এ ঘটনায় একজনকে আটকসহ কাভার্টভ্যান জব্দ করা হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের সংবাদ দেয়া হয়েছে।
মুন্সীগঞ্জে দুই অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার