যাত্রাবাড়ীতে হতাশায় ফাঁসে ঝুলে বৃদ্ধের মৃত্যু

আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৩৩ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় হতাশাগ্রস্ত হয়ে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে মারা গেছেন। বুধবার বেলা পৌনে ১২ টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত বৃদ্ধ নজরুল ইসলাম মোল্লা (৬৫) রায়েরবাগ এলাকায় একটি গ্যারেজ দেখাশুনা করতেন। তিনি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, রায়েরবাগ দোতালা মসজিদের পাশে একটি বাড়িতে থাকতেন তিনি। তার স্ত্রী অনেক আগেই মারা গেছেন। এক ছেলে আছে, সেও কোন খোঁজ-খবর নিতেন না। মাঝে ডেঙ্গু রোগেও ভুগছিলেন তিনি। বর্তমানে খুবই অসুস্থ ছিলেন। গ্যারেজের লোকজন তাকে ঔষধ কিনে দিতেন। ভালো চিকিৎসা করানোর মতো আর্থিক অবস্থা ছিল না তার। সেখানে আড়ার সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে মারা যান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব হোসেন জানান, সুরতহাল শেষে বিকালে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হতাশাগ্রস্ত হয়ে তিনি ফাঁসে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও অন্য কারণ রয়েছে কিনা, তা তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে বলে জানান তিনি।

 

একাত্তর/জো
রাজধানীর সবুজবাগে একটি কালভার্টের নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর অর্ধগলিত ও খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর