মগবাজারে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৪:০৬ পিএম

রাজধানীর রমনা মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে ১২ টার দিকে হোটেল রয়েল ইন্টারন্যাশনালের একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

ওই শিক্ষার্থীর নাম মো: নাসিম হোসেন (১৮)। তিনি গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার গঙ্গানন্দপুর গ্রামে।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। নাসিম শনিবার ওই হোটেলে উঠেছিলেন। মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।

নাসিমের চাচা আনোয়ার হোসেন জানান, নাসিমের আত্মহত্যা করার মতো কোন কারণ খুঁজে পাচ্ছি না। তবে নাসিম অসুস্থ ছিলেন। তার ব্রেনে জটিল রোগ ধরা পরেছিলো।

একাত্তর/পিএজে
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ বুধবার (৩ জুন)।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হাসান শুভর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরের ভেতর থেকে পঁচা গন্ধ বের হওয়াতে আশপাশের প্রতিবেশীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা...
রাজধানীর মুগদার সৌদি প্রবাসী মোকাররম (৩৮) হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও প্রধান পলাতক আসামি তাসলিমা বেগম ওরফে হাসনাকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ( ২০ মে) সকালে নরসিংদী জেলার শিবপুর...
রাজধানীর মুগদায় মানুষের শরীরের খণ্ডিত সাতটি অংশ উদ্ধারের পর এবার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত (১৭ মে) আড়াইটার দিকে মানিকনগর পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝখানের ফাঁকা...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর