দারুসসালামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০২:৫৭ পিএম

রাজধানীর দারুসসালামে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে দারুসসালাম থানাধীন বুদ্ধিজীবী কবরস্থানের পাশে এই ঘটনা ঘটে।

নিহত শাহ আলম (৩৫) দারুসসালাম ১০ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা ছিলেন। তার বাড়ি সাভারের ভাগুতা মাগনাকান্দাতে। বর্তমানে তিনি দারুস সালাম থানাধীন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

পুলিশ জানায়, শনিবার রাতে তিনি মিরপুর এক নম্বর থেকে নিজ বাসায় যাচ্ছিলেন। পথে একই দলের এলাকার সাবেক সভাপতি ইসলাম ও তার লোকজন শাহ আলমের উপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

নিহতের বাবা মুক্তিযোদ্ধা সৈয়দ আলী জানান, গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

 

একাত্তর/পিএজে
ঢাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে এক কনস্ট্রাকশন ঠিকাদারের হামলায় একই পরিবারের এক তরুণী নিহত, এক শিশু ও নারী গুরুতর আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর আনোয়ার খান মডার্ন...
রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ইমন ওরফে ‘এলেক্স ইমন’ নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ বলছে, নিহত ইমন রায়েরবাজার এলাকার চিহ্নিত একটি কিশোর গ্যাংয়ের হোতা।
রাজধানীর পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) এক শাখা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ বলছে, যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে তিনি টিউশনি করাতে গিয়েছিলেন।
রাজধানীর দারুসসালাম থানাধীন দীপ নগর এলাকায় শাহিন নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর