ড. ইউনুসের পদত্যাগ দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০৫:৫৮ পিএম

বকেয়া মজুরি আদায়, চাকুরিচ্যুতি বন্ধ করা ও ড. মুহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা করেছে গ্রামীণ কমিউনিকেশন্সের আইটি বিভাগের ভুক্তভোগী শ্রমিকরা।

দীর্ঘদিন ধরে বকেয়া পাওনা মজুরি আদায়সহ নানা সমস্যা নিয়ে দফায় দফায় বৈঠক আর আইনি ব্যবস্থা নিয়েও ফল আসেনি। তাই বুধবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।

ড. ইউনূস  দরিদ্রতা ও বেকারত্বের সুযোগ ব্যবহার করে শ্রমিকদের শোষণ, নির্যাতন, নিপীড়ন অত্যাচার করে আসছে বলে অভিযোগ করেন গ্রামীণ কমিউনিকেশন্সের কর্মীরা। 
তাদের দাবি, দীর্ঘদিন থেকে সমস্যা নিয়ে বারবার আলোচনায় বসা হলেও কোনো সমাধানে আসেনি কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে বাঁধা দিতে গত দুইদিন থেকে নানা হুমকি ধামকি দিয়ে আসা হচ্ছে বলেও অভিযোগ তুলেন শ্রমিক নেতারা। তারা বলেন, দাবি আদায় না হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ও  নিউজিল্যান্ডে কোম্পানিটির প্রধান কার্যালয়ে চিঠি দেয়া হবে।

শ্রমিক নেতারা বলেন, বেতনস্কেল সংশোধন করে বিনা নোটিশে চাকরিচ্যুতদের পুনরায় চাকরিতে বহাল করতে হবে।

সেই সঙ্গে শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি আট দফা দাবি তুলে ধরেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শ্রমিক প্রতিনিধি রেজাউল করিম বলেন, আমাদের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের দারিদ্র্য ও বেকারত্বের সুযোগ ব্যবহার করে দক্ষ শ্রমিকদের বিভিন্ন কায়দায় নিয়োগ করেন। অনিয়মতান্ত্রিকভাবে গ্রামীণ ব্যাংকের ভেতর প্রতিষ্ঠান সৃষ্টি করে বাংলাদেশ শ্রম আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শ্রমিকদের শোষণ, নির্যাতন, নিপীড়ন অত্যাচার করে চলেছেন এবং শ্রমিকদের আর্থিক অধিকার থেকে বঞ্চিত করছেন।

তিনি বলেন,  গ্রামীণ ব্যাংক আমাদের আইটি হিসাব খাতের কাজ করার বিনিময়ে সার্ভিস বিল দিয়ে থাকে। সেখান থেকে আমাদের হাজারো শ্রমিকের বেতন ভাতাদি প্রদান করা হয়। এই প্রক্রিয়াটাকে তারা ‘চুক্তি চুক্তি খেলা’র মাধ্যমে শ্রমিকদের দাস বানিয়ে রেখে মান্ধাতার আমলের দাস প্রথাকে অব্যাহত রেখেছেন। এই চুক্তি চুক্তি খেলা গ্রামীণ ব্যাংক ও আমাদের প্রতিষ্ঠানে ২৬ বছর ধরে চলে আসছে।

আরবি
অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটে, যার ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। 
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রদায়িকতার সংজ্ঞায়ন নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি, তা ধরে রাখতে সবার মধ্যে আরও কঠিন ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ...
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টারা ঢাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংক, ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেছেন।
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধিকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ফ্রান্সে ছড়িয়ে পড়া অভূতপূর্ব বিক্ষোভ, সহিংসতা ও লুটপাটের দায় সরাসরি অভিবাসীদের ওপর চাপিয়ে ফের চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের...
বর্তমান সরকার দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষকে সাথে নিয়ে এক ইস্পাতকঠিন জাতীয় ঐক্য গড়ে তুলতে চায় বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, সরকার যখন সবাইকে সাথে নিয়ে...
আগামী ২৬ অক্টোবর সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্ব এশিয়ার এই পরাশক্তির সাথে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিনিয়োগের সুদৃঢ় সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিতেই প্রধানমন্ত্রীর...
হাড় ক্ষয়জনিত জটিল রোগ অস্টিওপোরোসিস প্রতিরোধ ও চিকিৎসার সুফল সারা দেশের মানুষের কাছে পৌঁছে দিতে ৬৪ জেলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর