ড. ইউনূসের সাম্প্রদায়িকতার সংজ্ঞায়ন নিয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নিন্দা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রদায়িকতার সংজ্ঞায়ন নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদের নেতারা প্রশ্ন তুলে বলেন, প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কি নতুন সংজ্ঞায় সাম্প্রদায়িকতাকে সংজ্ঞায়িত করে বলতে চান যে, কেবলমাত্র মন্দির বা উপাসনালয়ের আঙিনায় সংঘটিত সহিংসতা ছাড়া সমাজে ও রাষ্ট্রে সংঘটিত অন্য কোনো ঘটনা সাম্প্রদায়িক সহিংসতা নয়? আমরা সাম্প্রদায়িকতার এই ধরনের ‘উদ্ভট’ সংজ্ঞার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত এক বছরে দেশে ৫২২টি সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে কেবল জানুয়ারি মাসেই ঘটেছে ৪২টি ঘটনা। এসব অব্যাহত ঘটনায় ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং আদিবাসী জনগোষ্ঠী কেবল ক্ষুব্ধ নয়, স্বদেশে তাদের ভবিষ্যৎ নিয়ে নিতান্তই শঙ্কিত ও উদ্বিগ্ন।

পরিষদ অভিযোগ করে, এমন পরিস্থিতিতে সরকার, প্রশাসন, নির্বাচন কমিশন কিংবা রাজনৈতিক দল—কেউই তাদের মনে কোনো রূপ আশা ও আস্থা জাগাতে পারছে না।

আসন্ন নির্বাচন ঘিরে সংবাদ সম্মেলন থেকে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে—নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ধর্ম ও সাম্প্রদায়িকতার ব্যবহার নিষিদ্ধ করা এবং একটি মনিটরিং সেল গঠন করা।

এছাড়া সংখ্যালঘুদের নিরাপত্তায় সেনা মোতায়েন এবং ধর্মীয় বিদ্বেষমূলক বক্তব্য বা গুজবের বিষয়ে কঠোর শাস্তি ও দায়ীদের প্রার্থিতা বাতিলের দাবি জানানো হয়।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে পরিষদ বলে, নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘুদের অধিকতর ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করে ‘জিরো টলারেন্স’ নীতি যুক্ত করতে হবে।

একাত্তর/আরএ
অন্তর্বর্তী সরকারের সময় সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের অবহেলা ও সিদ্ধান্তগত ব্যর্থতার কারণে দেশে হামের ভয়াবহ বিস্তার ঘটে, যার ফলে শত শত শিশুর মৃত্যু এবং হাজারো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ে। 
ইডেন মহিলা কলেজের সাবেক শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
নতুন প্রজন্মের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশকে আমরা পেয়েছি, তা ধরে রাখতে সবার মধ্যে আরও কঠিন ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ...
বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের সামরিক উপদেষ্টারা ঢাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংক, ইউনূস সেন্টার ও গ্রামীণ ক্যালেডোনিয়ান কলেজ অফ নার্সিং পরিদর্শন করেছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর