বিএনপির সমাবেশে নাশকতার আশঙ্কা নেই: ডিবি হারুন

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১০:৪৫ পিএম

আসছে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতা বা অঘটন ঘটার শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। তবে এ সময়ে নিয়মিত নিরাপত্তা তল্লাশি ও পরোয়ানাভুক্ত গ্রেপ্তার চলবে বলে জানান তিনি।

রোববার বেলা ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

রাজধানীর নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে হারুন বলেন, ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতার আশঙ্কা নেই। তবে পুলিশের কঠিন চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আদালতের পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারেও পুলিশের নিয়মিত কাজ চলমান থাকবে।

ডিবি প্রধান মনে করেন, সারাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক মহাসমাবেশ হয়েছে। সে সবে কোনো অঘটন ঘটেনি। তাই আগামী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কোনো অঘটন ঘটার সম্ভাবনা নেই। তবে এই আশঙ্কাকে ঘিরেই পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছেন তিনি।

ডিবি প্রধান বলেন, আগামীতে যে সমাবেশগুলো অনুষ্ঠিত হবে প্রতিটি সমাবেশকে ঘিরেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে এবং অতীতে যেমন সুন্দরভাবে সমাবেশ হয়েছে আগামীতেও সুন্দরভাবে সমাবেশগুলো অনুষ্ঠিত হবে। সাধারণ মানুষজন যাতে স্বাভাবিকভাবে আসতে পারে সেই লক্ষ্যেই আমরা কাজ করব।

তিনি জানান, প্রতিদিন অনেক বহিরাগত ঢাকায় আসে, তারা এসে বিভিন্ন অপরাধ করে। রাজধানীতে অনেক কেপিআইভুক্ত স্থাপনা রয়েছে। এছাড়া অনেক প্রজেক্টের কাজ চলমান, সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এবং কেউ যাতে নাশকতা না করতে পারে সেজন্য চেকপোস্ট বসানো হয়। এটি পুলিশের রুটিন কাজ।

হারুন অর রশীদ বলেন, ঢাকা শহরে এক সময় একাধিক রাজনৈতিক দল সমাবেশ করতে পারত না। কিন্তু বর্তমানে একই দিনে তিন-চারটি দল মহাসমাবেশ করছে, সব সমাবেশে পুলিশ নিরাপত্তা দিচ্ছে। অতীতে বড় বড় সমাবেশ হয়েছে, কোথাও কোনো নাশকতার ঘটনা ঘটেনি। ২৮ অক্টোবরও নাশকতার আশঙ্কা নেই।

 

একাত্তর/আরএ
অপরাধীর কোনো দল, মত বা সামাজিক শ্রেণি নেই উল্লেখ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ বলেছেন, পুলিশকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের নয়, বরং জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে...
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মেগা প্রকল্প পূর্বাচল নতুন শহর এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদারে বড়সড় প্রশাসনিক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। পূর্বাচলকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের...
পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলসহ বিভিন্ন শোক কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সম্পন্ন করতে ব্যাপক ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর