পুলিশের সাথে বিএনপির সংঘর্ষে থমথমে কাকরাইল

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৩:১০ পিএম

পুলিশের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনায় থমথমে কাকরাইল এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিজিবি মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দফায় দফায় টিয়ার শেল ছোড়ে পুলিশ। সংঘর্ষের কারণে কাকরাইল এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। কাকরাইল মোড়ে একটি ট্রাফিক পুলিশ বক্সে বেলা সোয়া একটার দিকে আগুন দেওয়া হয়েছে। 

দুপুর পৌনে একটার দিকে এ সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষকেই মুখোমুখি অবস্থানে দেখা যায়। বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের সমাবেশে যোগ দিতে কর্মীদের নিয়ে যাচ্ছিল একটি বাস। এরপর বিএনপির উত্তেজিত কর্মীরা ইট পাটকেল ছোড়ে। পরে সংঘর্ষ শুরু হয়। যারা হামলা করেছে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুন অর রশিদ।

বিভিন্ন স্থানে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশকে ঘিরে রাজধানীতে উত্তপ্ত পরিবেশ বিরাজ করছিল। সংঘর্ষের সূত্রপাত ঠেকাতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হলে শেষ রক্ষা হয়নি।

বেলা একটা ৪০ মিনিটের দিকে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে রাখা গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশের জলকামান দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করা হয়।

 

একাত্তর/জো
রাজধানীর কাকরাইল মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
রাজধানীর কাকরাইল মোড় সংলগ্ন রমনা থানার সামনে পুলিশের গাড়িতে লাগা আগুন নিছক দুর্ঘটনা বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সপ্তাহের ব্যবধানে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ফের ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিপেটা ও কাঁদানে...
রাজধানীর কাকরাইলে ভবনের দ্বিতীয় তলার সিলিংয়ে রঙয়ের কাজ করার সময়ে পড়ে গিয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
হিমালয়ের কোলঘেঁষা গিরোং স্থলবন্দরটি এক সময় ছিল চীন ও নেপালের সীমান্ত যোগাযোগের প্রাণকেন্দ্র। পর্যটক ও ব্যবসায়ীদের গমগমে পদচারণায় প্রতিদিন মুখরিত থাকত দুই দেশের ট্রানজিট পয়েন্টটি। কিন্তু আজ তা এক...
ভারতের মুর্শিদাবাদে বিশ্ব দূরপাল্লার সাঁতারে স্বর্ণ পদক জিতেছেন বাংলাদেশের ফয়সাল আহমেদ। ফয়সাল ছাড়াও এই প্রতিযোগিতায় বাংলাদেশি সাঁতারুরা দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জসহ মোট চারটি পদক জয় করেছেন।
সময়মতো সার না পাওয়া আর বেশি দামে সার বিক্রির অভিযোগে ক্ষুব্ধ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকেরা ভাঙচুর চালিয়েছেন ডিলারের সার গোডাউনে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর