মেট্রোরেলে বাড়বে সড়কের গতি, বাঁচবে কর্মঘণ্টা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০১:১৬ পিএম

রাজধানীতে মেট্রোরেলের পরিপূর্ণ সুবিধা চালু হলে বাড়বে সড়কের গতি। বাঁচবে কর্মঘণ্টা। ফলে বেড়ে যাবে দেশের জিডিপি। পাশাপাশি যানজটে আটকে থাকার কারণে আর্থিক ক্ষতিও কমবে বলে মনে করছেন যোগাযোগ বিশেষজ্ঞরা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু হলে মাত্র ১২ শতাংশ নগরবাসী এর সুবিধা পাবে। নগরবাসীর একটি বড় অংশ এই সুবিধার বাইরে থাকায় র‍্যাপিড ট্রানজিট ও শাটল ট্রেনের মতো পরিবহন যুক্ত করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

রোববার থেকে শুরু হচ্ছে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের বাণিজ্যিক যাত্রা। মাত্র ৩৮ মিনিটেই রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত পাড়ি দিতে পারবেন নগরবাসী। দুই থেকে আড়াই ঘণ্টার পথ এতো অল্প সময়ে পাড়ি দেয়া রাজধানীর যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এক অনন্য ঘটনা।

বিশেষজ্ঞরা বলছেন, সড়কে সময় বাঁচানোর বিষয়টি পাল্টে দেবে দেশের অর্থনৈতিক চিত্র। দেশের জিডিপির ৩৫ শতাংশের জোগান দেয় ঢাকা। রাজধানী মানুষের কর্মঘণ্টা বাড়ার মধ্যে দিয়ে এই অংশীদারিত্ব আরও বাড়বে।

নগর বিশেষজ্ঞ ইকবাল হাবিব মনে করেন, মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের এই বিস্তৃতি অবশ্যই সড়কের চাপ অনেক কমাবে।

তিনি বলেন, ৮০ শতাংশ মানুষ এখনও উন্নয়নের এই ধারা থেকে বঞ্চিত। তাদের বিষয়েও কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে।

যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুল নেওয়াজ বলেন, যাত্রাপথে বিভিন্ন মোড় যেগুলো ছিলো- বিশেষ করে বাস ও অন্যান্য যানে তা এখন লাগবে না।

অর্থনীতিবিদ ড. মাসরুর রিয়াজ মনে করেন, এটি আমাদের রিসোর্স অপচয় কমাবে। যা আমাদের জিডিপির উন্নয়নে ভূমিকা রাখবে।

নগরের যোগাযোগ ব্যবস্থায় মেট্রোরেলের গুরুত্ব আছে। তবে আপাতত মেট্রোর এই সুবিধা পাবেন মাত্র ১২ শতাংশ নগরবাসী। প্রায় ২ কোটি মানুষের এই শহরে যা খুবই কম।

এজন্য সুনির্দিষ্ট পরিকল্পনা ও সমন্বিতভাবে তা বাস্তবায়ন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

 

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর